বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেঘলা আবহাওয়া কবে কাটবে জানিয়েছে, আবহাওয়া অধিদপ্তর

রাজধানীসহ সারাদেশে গত চারদিন ধরে আকাশ মেঘলা রয়েছে। সেই সঙ্গে ঝিরি ঝিরি বৃষ্টি তো আছেই। এ মেঘলা আবহাওয়া মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল পর্যন্ত থাকতে পারে। এরপরে দুপুরের দিকে আকাশে রোদের দেখা মিলতে পারে।

সোমবার (১৫ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

এ কে এম নাজমুল হক সংবাদমাধ্যমকে বলেন, সোমবার লঘুচাপটি ভারতের স্থলভাগ থেকে নেমে আরব সাগরে পড়েছে। যে কারণে বঙ্গোপসাগরের নিম্নচাপ সরে গেলেও মেঘ রয়ে গেছে। তবে মঙ্গলবারের মধ্যে মেঘ কমে রোদের দেখা পাওয়া যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র থেকে জানা গেছে, আরব সাগর থেকে ভারতের মুম্বাই, মধ্যপ্রদেশ হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ পর্যন্ত এক বিশাল মেঘমালা তৈরি হয়েছে।

গত বুধবার বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ ভারতের স্থলভাগ অতিক্রম করে আরব সাগরে গিয়ে পড়েছে। সেখান থেকে এটি আরও মেঘ তৈরি করছে, যা ভারত ও বাংলাদেশের আকাশে আসছে। এ কারণে চার দিন ধরে আকাশে মেঘলা ভাব রয়েছে।

মেঘ সরে যাওয়ায় উত্তরাঞ্চলে শীতের হিমেল হাওয়া আসতে শুরু করেছে। এ কারণে পঞ্চগড়-কুড়িগ্রামসহ উত্তরের জনপদে শীত বেড়েছে। সেখানকার বেশির ভাগ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে।

এদিকে বঙ্গোপসাগরের শেষ সীমানায় আন্দামান দ্বীপপুঞ্জের কাছে তৈরি হওয়া লঘুচাপটি আরেকটু শক্তি সঞ্চয় করেছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা নিশ্চিত করতে পারেনি অধিদপ্তর।

একই রকম সংবাদ সমূহ

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী