বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রূপদিয়া বাজারে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ক্যামেরা প্রতিস্থাপন।

যশোর সদর উপজেলার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী রূপদিয়া বাজারটি সিসিটিভি ক্যামেরার আওতায় আনলেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজু আহম্মেদ।

রূপদিয়া বাজার তথা নরেন্দ্রপুর ইউনিয়ন থেকে অপরাধ নির্মূলের লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে পূর্বে থেকে অত্যান্ত গুরুত্বপূর্ণ বাজারের প্রবেশদ্বার “রূপদিয়া কলেজ গেট এলাকা থেকে মুনসেফপুর মোড় পর্যন্ত সিসিটিভি ক্যামেরা প্রতিস্থাপনের উদ্যোগ নেন রাজু আহম্মেদ।

স্থানীয়রা বলেন জনপ্রিয় চেয়ারম্যান রাজু আহম্মেদ প্রতিশ্রুতি দিয়েছিলেন ঐতিহ্যবাহী রূপদিয়া বাজারটি পুরোপুরি সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করবেন, আজ তা বাস্তবায়ন হলো। এতে করে এলাকা থেকে ইভটিজিং সহ যাবতীয় অপরাধমুলক কর্মকান্ড রোধে বেশ ভূমিকা রাখবে বলে সচেতন মহলের অভিমত। এছাড়া পর্যায়ক্রমে রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমী (হাইস্কুল), জিরাট আলিম মাদ্রাসা, গার্লস স্কুল সহ বাজারের পার্শবর্তী গুরুত্বপূর্ণ স্থান সমুহে দ্রুত সিসিটিভি ক্যামেরার আওতায় আনার প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান রাজু আহম্মেদ।

রূপদিয়া বাজার বণিক সমিতির সভাপতি ইকবল হোসেন জানান বাজারটির প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান তথা দোকান ও দোকানসংলগ্ন গলিতে সুবিধাজনক স্থানে ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ এর প্রতিশ্রুতি মোতাবেক সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি নিশ্চিত করেছেন। অপরাধ নিয়ন্ত্রণে, তথ্য-প্রযুক্তির সুবিধার মধ্যে সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা পরীক্ষিত। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করে তাদের নিরাপত্তার কথা ভেবে বাজারজুড়ে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে। এতে স্বতঃস্ফূর্ত সহযোগিতাও মিলছে। পুরো বাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানসমুহ সিসিটিভি ক্যামেরার আওত্বায় আনা হলে জনবহুল এই হাট-বাজারে অপরাধ কর্মকাণ্ড কমে যাবে বহুগুণ।
নরেন্দ্রপুরের ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ বলেন, রূপদিয়া বাজার সম্পূর্ণ সিসি ক্যামেরার আওত্বায় আনা হয়েছে। এতে করে বাজারের ব্যবসায়ীরা ও বাইরের এলাকা থেকে হাটে আসা ব্যবসায়ী, ক্রেতা সাধারণ সকলে নিরাপত্তা বোধ করবেন। তিনি আরও বলেন, সিসি ক্যামেরা স্থাপনের ফলে বিশাল এই বাজারসহ আশপাশের স্কুল-কলেজ এলাকার পুরোটাই আইনশৃঙ্খলা বাহিনী ও পরিষদের নজরদারিতে থাকবে। ফলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ও ততক্ষণাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁচ্ছে অপরাধী সনাক্ত করতে পারবে।
নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান সচিব নাজমা খাতুন বলেন, অনেক সময় সঠিক প্রমাণের অভাবে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যায়। এখন প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর আর বেগ পেতে হবে না। সে লক্ষ্যে পরিষদ এলাকা ও রূপদিয়া বাজারটি সিসি ক্যামেরার আওত্বায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা