শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় সাব-রেজিস্ট্রী অফিসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

যশোরের শার্শা সাব-রেজিস্ট্রী অফিসের স্থায়ী কর্মচারী, নকল নবীশ ও দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুন) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলার সাব-রেজিস্টার অঞ্জু দাস’র সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শার্শা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, বাঘারপাড়া উপজেলার সাব-রেজিস্টার রিপন মুন্সি, নওয়াপাড়া উপজেলার সাব-রেজিস্টার অজয় কমার সাহা ও ঝিকরগাছা উপজেলার সাব-রেজিস্টার নারায়ন মন্ডল।

প্রধান অতিথি নারায়ন চন্দ্র পাল তার বক্তব্যে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইনের বিস্তারিত আলোচনা করেন। জমি ক্রেতা-বিক্রেতারা যাতে রেজিস্ট্রি অফিসে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কর্মকর্তা-কর্মচারিসহ দলিল লেখকদের আন্তরিক হতে হবে বলে জানান।

বিশেষ অতিথি শার্শা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম নামজারিসহ ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম ও এসংক্রান্ত বিধি-বিধান নিয়ে আলোচনায় বলেন, নামজারিসহ ভূমি অফিসের সকল কার্যক্রম এখন অনলাইনে সম্পাদন হচ্ছে। সুতরাং সেবা পেতে আসা লোকজন সহজেই ভূমি অফিসের সেবা পাচ্ছে।

এছাড়া বাঘারপাড়া উপজেলার সাব-রেজিস্টার রিপন মুন্সি বিভিন্ন প্রকার দলিলের প্রচলিত ভুল সম্পর্কে আলোচনা করেন।

তিনঘন্টাব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় শার্শা উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা, অফিস সহকারী, নকল নবীশগন ও দলিল লেখকগন উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ