বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শা উপজেলায় আপ বাংলাদেশ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় আপ বাংলাদেশ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে (৩ জুলাই) বৃহস্পতিবার শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসানের কাছে ৭ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আপ বাংলাদেশের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা কমিউনিকেশন টিমের সদস্য হাবিবুর রহমান নাসির, শার্শা উপজেলার সংগঠক মোহাম্মদ ইকবাল হোসেন, ইব্রাহিম খলিল সাগর, ফয়সালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা ৭ দফা অগ্রাধিকার দাবির মধ্যে রয়েছে:
১। শহীদদের পুনর্বাসন ও স্মারক জাদুঘর স্থাপন।
২। শিক্ষা প্রতিষ্ঠানে ইতিহাসচেতনা জাগাতে প্রামাণ্যচিত্র প্রদর্শন।
৩। রাজনৈতিক সহিংসতা রোধে শান্তি ও ন্যায় ফোরাম গঠন।

৪। উপজেলা যুব উদ্ভাবন পরিষদ গঠন।
৫। মাদক ও সন্ত্রাস বিরোধী জনপ্রতিরোধ কমিটি গঠন।
৬। প্রতিটি ইউনিয়নে জনঅভিযোগ কেন্দ্র স্থাপন।
৭। স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক পর্যবেক্ষণ কমিটি গঠন।

আপ বাংলাদেশ নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এসব দাবি বাস্তবায়ন হলে শার্শা উপজেলা একটি ন্যায়নিষ্ঠ, জনবান্ধব ও উন্নয়নমুখী উপজেলার রূপ নেবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার