শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে আওয়ামী লীগ নেতা বিপুকে গ্রেফতারের প্রতিবাদে কেশবপুরে সড়ক অবরোধ

যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপুকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল কেশবপুর। মঙ্গলবার সকাল ৮ টা থেকে বেলা ১১ টা ১০ মিনিট পর্যন্ত উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়ে অবস্থান কর্মসূচী, সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সড়ক অবরোধ করায় যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানযট সৃষ্টি হয়। তবে এ্যাম্বুলেন্স চলাচলে কোন বাধা সৃষ্টি করা হয়নি। শান্তিপূর্ণ কর্মসূচী চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিকী বিপুল, সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সুফলাকাটি ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দীন গাজী, সাধারণ সম্পাদক কবির হোসেন, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হালিম, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক জি এম আলতাফ হোসেন, পঁাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগনেতা জসিম উদ্দীন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনুরানী হালদার, সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ, যুব মহিলা লীগের নেত্রী নার্গিস পারভীন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগনেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক