রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিষিদ্ধঘোষিত জঙ্গী সংগঠন ‘আনসার আল ইসলাম’র এক সদস্য গ্রেফতার

নিষিদ্ধঘোষিত জঙ্গী সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর এক সদস্য গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট।

গ্রেফতার মো.জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২২) টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার পাইটকা এলাকার (দারুল উলুম, ধনবাড়ী মাদরাসা) আরিফুল ইসলাম ওরফে মো.রিপন মিয়া ও মোছা. জহুরা বেগমের পুত্র।

মঙ্গলবার (১২ জানুয়ারী) বিকাল ৩টার দিকে টাঙ্গাইল জেলার ধনবাড়ী এলাকা থেকে সে গ্রেফতার হয়।

বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ১২ জানুয়ারী ২০২১ তারিখ আনুমানিক বিকাল ১৫.১০ মিনিটে অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার ধনবাড়ী এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম এর এক সদস্যকে আটক করেছে। আটককৃত সদস্যর নাম মোঃ জাহিদুল ইসলাম@জাহিদ (২২), পিতা- আরিফুল ইসলাম@ মোঃ রিপন মিয়া, মাতা- মোছাঃ জহুরা বেগম, ঠিকানা-দারুল উলুম, ধনবাড়ী মাদ্রাসা, সাং-পাইটকা, থানা-ধনবাড়ী, জেলা-টাঙ্গাইল।
গ্রেফতারকালে তার নিকট থেকে উগ্রবাদী প্রচারণায় ব্যবহৃত ০২টি মোবাইল সেট এবং বেশকিছু উগ্রবাদী বই জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ জাহিদুল ইসলাম@জাহিদ ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন যাবত অনলাইনে জঙ্গীবাদী প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। সে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সদস্যপদ গ্রহণ, সমর্থন এবং অনলাইনে সন্ত্রাসী কর্মকান্ড প্ররোচিত করায় তার বিরুদ্ধে টাঙ্গাইল ধনবাড়ী থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩)এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

তথ্যসূত্র: আওয়ার নিউজ বিডি

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক