সোমবার, জুলাই ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৭ জুলাই

যশোরে করোনায় ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৫ জন। এর মধ্যে করোনা আক্রান্ত ১০ জন এবং উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ১০৮ জনের।

শনিবার (১৭ জুলাই) যশোর সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা গেছে।

যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৪৮০ জনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারেই সবগুলো নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৫ ভাগ। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩ জনে। জেলায় মোট শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৮৪৩ জন, সুস্থ হয়েছেন ১০ হাজার ১১২ জন।

এদিকে, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫ জন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানিয়েছেন, যশোর হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ১০ জন এবং উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। বর্তমানে রোগী ভর্তি রয়েছে ২০১ জন। এর মধ্যে করোনার রেডজোনে ১৪৭ জন এবং ইয়েলো জোনে ৫৪ জন রোগী ভর্তি আছেন।

একই রকম সংবাদ সমূহ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটেরবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী শফিকুলের নতুন স্বপ্নের সঙ্গী ময়মনসিংহের ত্রিশালের ইউএনও

ময়মনসিংহের ত্রিশালে প্রতিবন্ধী শফিকুল ইসলামের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ICTবিস্তারিত পড়ুন

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

বাংলাদেশ পুলিশের বড় পদে ব্যাপক রদবদলের পর এবার একসঙ্গে ৩৩ জন ঊর্ধ্বতনবিস্তারিত পড়ুন

  • পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট
  • মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
  • উপজেলায় জোরদার হচ্ছে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
  • অধ্যাপক আবুল কাসেমের জানাজা সোমবার
  • ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী
  • ফের চালু সিলেট-ম্যানচেস্টার সরাসরি বিমান ফ্লাইট যাতে আর বন্ধ না হয় সেই চেষ্টা থাকবে: বিমানমন্ত্রী
  • তারেক রহমানের নেতৃত্বে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
  • দুর্নীতি করলে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
  • ১২ সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ হবে: সমাজকল্যাণমন্ত্রী
  • প্রতিটি অঞ্চলের সক্ষমতা বিবেচনায় বাজেট: অর্থমন্ত্রী
  • পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই
  • ‘সাদাকে সাদা, কালোকে কালো বলবেন’, সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল