বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুরে নওয়াল জামান বরিশা(১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ ফেব্রুয়ারি ) দুপুরে উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে জানা গেছে, বারিশাকে পিটিয়ে শ্বাসরোধে হত্যার পর গলায় দড়ি দিয়ে সিলিংফ্যানের সাথে ঝুঁলিয়ে রেখে এলাকায় আত্মহত্যা বলে প্রচার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বারিশার স্বামী, শ্বশুর-শাশুড়িসহ চারজনকে হেফাজতে নিয়েছে।

নিহত নওয়াল জামান বরিশা যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের কলেজশিক্ষক সবুজ হোসেনের মেয়ে এবং একই গ্রামের আজমত ফকিরের ছেলে মাদ্রাসাছাত্র আরশিল কবিরের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ জানায়- এক বছর আগে ভালোবেসে বিয়ে করেন আরশিল কবির ও স্কুলছাত্রী নওয়াল জামান বরিশা। কিন্তু অপ্রাপ্ত বয়সসহ বিভিন্ন কারণে এ বিয়েতে বরিশার বাবা-মায়ের মত ছিল না। এ কারণে তারা মেয়েকে উদ্ধারের জন্য থানায় অভিযোগ করেন।

নেহালপুর ফাড়ির ইনচার্জ এসআই আতিকুজ্জামান জানান- অপ্রাপ্ত বয়স হওয়ায় বিয়ের তিনমাস পর স্বামীর বাড়ি থেকে বরিশাকে উদ্ধার করে তার বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বরিশা বাবা-মায়ের কাছ থেকে পালিয়ে আবার স্বামীর বাড়িতে চলে যান। এ কারণে অভিমান করে বরিশার বাবা-মা আর কখনও তার খোঁজখবর নেননি।

নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন প্রতিবেশি জানান- শনিবার রাত সাড়ে ১১টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। কথা কাটাকটির এক পর্যায়ে আরশিল কবির তার স্ত্রী বরিশাকে মারধর করে বাড়ি থেকে বের হয়ে যান। তবে মারধরের অভিযোগ অস্বীকার করে আরশিল জানান- রাত একটার দিকে তিনি বাড়িতে গিয়ে ঘরের মধ্যে সিলিংফ্যানের সাথে তার স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় বরিশাকে উদ্ধারের পর গ্রামের পল্লী চিকিৎসক আলাউদ্দিনের কাছে নেওয়া হয়। তখন পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রোববার দুপুর ১২টার দিকে পুলিশ ওই গৃহবধূর মরাদেহ উদ্ধার করে।

এসআই আতিকুজ্জামান জানান- মৃত এই গৃহবধূর কান এবং মুখসহ বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। ফলে বরিশার মৃত্যু স্বাভাবিক না হওয়ায় মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর স্বামী আরশিল কবির, শ্বশুর আজমত হোসেন, শাশুড়ি আসমা খাতুন এবং চাচি শাশুড়ি শিল্পী বেগমকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি