মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে ট্রাকচাপায় যবিপ্রবির ছাত্রীসহ নিহত ৩

যশোরের চুড়ামনকাঠিতে বিএডিসির ট্রাকের চাপায় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) এক ছাত্রীসহ ভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছে।

রোববার (১ জানুয়ারী) বিকেল সাড়ে ৫টার দিকে চুড়ামনকাঠি বাজারে এই দূূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৩জনের মৃত্যু হয়।

এ ঘটনায় আরও এক শিক্ষার্থী আহত হয়েছেন।

নিহতরা হলেন, আমবটতলা এলাকার ভ্যানচালক মাসুম (২৩), ও সদর উপজেলার কমলপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী জোহরা বেগম (৫৫) ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শেখ মিজানুর রহমানের মেয়ে ফারজানা সুমি (২৫)।

নিহত সুমি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পেট্রোলিয়াম ও মাইনিস ইন্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন এবং আহত নড়াইলের ইসাহাক আলীর ছেলে মুত্তাসিন বিল্লাহ (২৫)। তিনি যবিপ্রবির মাস্টার্সে অধ্যায়নরত।

প্রত্যক্ষদর্শী নিহত জোহরা বেগমের স্বামী আমজাদ আলী জানান, চুড়ামনকাঠি থেকে ভ্যানযোগে চুড়ামনকাঠি-চৌগাছা আঞ্চলিক সড়ক দিয়ে গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শাহীনের ইটভাটার নিকটে পৌঁছালে বিপরীতমুখী বিএডিসির একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আমার স্ত্রীসহ ভ্যানচালক ও যবিপ্রবির শিক্ষার্থী নিহত হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি