শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোর-বেনাপোল মহাসড়কের মৃত গাছ অপসারণের দাবিতে মানববন্ধন

যশোর-বেনাপোল মহাসড়কের দুপাশে মানুষের জান ও মালের জন্য হুমকিস্বরূপ মৃত প্রায় সকল গাছ অপসারণের দাবিতে নাগরিক অধিকার আন্দোলন যশোর এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

যশোর প্রেসক্লাবের সামনে শনিবার সকাল ১১টায় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভারত যৌথ বানিজ্য কমিটির পরিচালক এবং সারথী এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মতিয়ার রহমান।

মানববন্ধনে বক্তারা বাংলাদেশের সর্ব বৃহৎ স্থলবন্দর বেনাপোলের সাথে সংযোগকারী, প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে অংশ যশোর- বেনাপোল মহাসড়কের দুপাশে অবস্হিত ২০০ বছরের পুরনো, জরাজীর্ণ এবং মৃত প্রায় সকল গাছ অপসারণ করে সড়কটি ৬লেনে উন্নীত করতে হবে। পদ্মা সেতুর পুর্নাঙ্গ সুফল পেতে হলে ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত রাস্তা ৬ লেন করার কোনো বিকল্প নেই।

নাগরিক অধিকার আন্দোলনের কার্যকরী কমিটির সদস্য আহসানউল্লাহ ময়নার সঞ্চালনায় উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দৌলা, যশোর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্বনাথ ঘোষ, সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, যশোর হ্যাচারী মালিক সমিতির সেক্রেটারি জাহিদ গোলদার, নাগরিক অধিকার আন্দোলন যশোর এর সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু, কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোবাশ্বের হোসেন বাবু, ডাক্তার আব্দুল্লাহ, রাঙা প্রভাত সংগঠনের উপদেষ্টা শরিফ মাসুদ হিমেল প্রমুখ।

এছাড়াও উক্ত মানববন্ধন অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ বোরহানুস সুলতান, সাবেক ব্যাংকার বীর মুক্তিযোদ্ধা হাজী সেলিম, মেরিন ইঞ্জিনিয়ার নাজমুল আরেফিন, মহিলা কাউন্সিলর তসলিমা ইসলাম লিপা, যশোর শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক, শাহিন আলম, সেবা সংগঠন এর সাংগঠনিক সম্পাদক এবং ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, নারী নেত্রী শিমু চৌধুরী, সেবার সদস্য শাহাবুদ্দিন, মাসুম, সোহেল, রায়হান, আব্দুল জব্বার, সাদ্দাম হোসেন, আসাদুল সহ যশোরের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন