বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রে ও নজির গড়ল হিন্দি ছবি ‘পাঠান’

যুক্তরাষ্ট্রে বক্স অফিসে হিন্দি ছবি হিসাবে ‘পাঠান’-এর প্রথম দিনের আয় সর্বোচ্চ। ছবিটি মুক্তির দিন ১৮ লাখ ৬০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় ১৫ কোটি টাকা) আয় করেছে আমেরিকায়।

উত্তর আমেরিকার ৬৯৪টি সিনেমা হলে সাম্প্রতিককালে মুক্তিপ্রাপ্ত যে কোনও ছবির তুলনায় ‘পাঠান’-এর গড় সবচেয়ে বেশি। আয়ের গড় হিসাবে হলিউডকেও টেক্কা দিচ্ছেন শাহরুখ। এই নিরিখে হলিউডের ৩টি ছবি কেবল ‘পাঠান’-এর সামনে রয়েছে। সাফল্যের ধারা অব্যাহত রাখতে হলে সেরা গড়ের তালিকায় তৃতীয় কিংবা চতুর্থ স্থানে শেষ করতে পারে ‘পাঠান’।তালিকায় ‘পাঠান’-এর আগে রয়েছে ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’, ‘পুস ইন দ্য বুটস: দ্য লাস্ট উইশ’ এবং ‘এ ম্যান কলড ওটো’।

ভারতীয় বাজারে ‘পাঠান’ সবচেয়ে দ্রুত আড়াইশো কোটি রোজগারের গণ্ডি পেরিয়েছে। শাহরুখের ছবির সাফল্যের রথের চাকা দেশের বাইরেও গড়াচ্ছে তরতরিয়ে। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের চতুর্থ ছবি ‘পাঠান’। এই ছবিতে র এজেন্টের ভূমিকায় দেখা গেছে শাহরুখকে। ছবির খলনায়ক জন আব্রাহাম।

অ্যাকশন প্রধান ছবিটিতে দীপিকাকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। অ্যাকশন দৃশ্যে বাজিমাত করেছেন তিনিও। আড়াই ঘণ্টার টান টান উত্তেজনা হলে বসে উপভোগ করছেন জনতা। ভারতে অবশ্য ‘পাঠান’ শুরু থেকেই বিতর্কে জড়িয়েছিল। ভারতের বিভিন্ন প্রান্তে এই ছবি বয়কটের ডাক দেওয়া হয়েছিল। বয়কটকারীদের মূল আপত্তি ছিল এই ছবির একটি গান নিয়ে।
শাহরুখের শেষ কিছু ছবিতে প্রত্যাশিত সাফল্য ছিল না। তাই ‘পাঠান’-এর বক্স অফিসের রোজগার নিয়েও আশঙ্কিত ছিলেন কেউ কেউ। তবে পাঁচ দিনের শেষে বক্স অফিসের পরিসংখ্যান বলছে, যাবতীয় আশঙ্কা উড়িয়ে দিয়েছে ‘পাঠান’। সুত্র: আনন্দবাজার।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা