শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুদ্ধের মধ্যেই ইউক্রেনীয় তরুণীর ভিডিও ভাইরাল

মার্তা ভাসুয়াতা একজন ২০ বছর বয়সীয় ইউক্রেনীয় তরুণী।

তার বয়সী অনেকের মতই টিকটকে একাউন্ট আছে মার্তার।

এক সপ্তাহ আগ পর্যন্তও মার্তার মাত্র কয়েকশ ফলোয়ার ছিল। এর আগে সে শুধু জীবনযাপনের ভিডিও পোস্ট করত বা নিজের পছন্দের গানের সঙ্গে ঠোঁট মেলাত।

তবে রাশিয়া ইউক্রেনে হামলার পর অবস্থা পালটে গেছে। হামলার সময় সে যুক্তরাজ্যে তার বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিল।

গণমাধ্যমে কিয়েভে রাশিয়ার বোমা বর্ষণের ভিডিওগুলো তিনি দেখেন। এরপরেই তিনি একজন টিকটক ইনফ্ল্যুয়েন্সারে পরিণত হন।

২৩ ফেব্রুয়ারি থেকে তিনি ইউক্রেনে সংঘাত নিয়ে ভিডিও পোস্ট করা শুরু করেন। এই ভিডিওগুলো টিকটকে ১০ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে।

ইউক্রেনে যুদ্ধ নিয়ে টিকটকে একটা নির্দিষ্ট বয়সের মানুষের জন্য মার্তা প্রধান খবরের উৎস হয়ে উঠেছেন।

মার্তা বলেন, আমি শুধু মানুষকে এটাই বলতে চাই যে ইউক্রেনীয়দের সমস্যা শুধু তাদের নয় বরং সারা বিশ্বের।

মার্তা ইউক্রেনীয় ইংরেজি এবং রাশান ভাষায় কথা বলতে পারদর্শী।

ভিডিওগুলোর সত্যতাও নিশ্চিত করেন মার্তা।

এদিকে হাল ছাড়েননি প্রেসিডেন্ট জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি আবারও রুশ বাহিনীকে প্রতিরোধে ইউক্রেনের মানুষকে লড়াইয়ে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। এ সময় মানুষদের নিজেদের অধিকারের দাবিতে সোচ্চার হওয়ার ডাক দেন তিনি।

তিনি বলেন, যারা যারা আমার কথা শুনছেন, সবার প্রতি অনুরোধ থাকবে, শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। নিজেদের অধিকারের জন্য লড়াই করুন। তারা নিরীহ মানুষের ওপর বোমা মারছে। আমাদের শিশুদের হত্যা করছে। স্কুল-কলেজ সব জায়গায় হামলা চালাচ্ছে।

এদিকে, ইউক্রেনে রুশ অভিযানের পর দেশটিতে অন্তত সাড়ে তিনশো বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আর আহত হয়েছেন সাতশোর বেশি। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ওএইচসিএইচআর।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮বিস্তারিত পড়ুন

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর