শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রংপুরে কোটি টাকার মাদকসহ ২ ব্যবসায়ী আটক

কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী থানার হরিণমারী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, রাজশাহীর আল আমিন (২২) ও নয়ন (২০)।

র‌্যাব-১৩ এর সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে হরিণমারী মহাসড়কের ওপর জরুরি চেকপোস্ট বসায় র‌্যাব। এসময় রাজশাহী থেকে রংপুরগামী সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা প্রায় এক কোটি টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য, তিন কেজি ৮০০ গ্রাম হেরোইন এবং ট্রাক জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটকরা বেশ কিছুদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। বিভিন্ন যানবাহনে করে হেরোইনসহ অন্যান্য মাদক রাজশাহী থেকে গাইবান্ধা, রংপুরসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করতো তারা। তাদের সঙ্গে জড়িত অন্যদের ধরতে গোপন অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান