বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রউফ চেয়ারম্যানের শাস্তির দাবিতে দেবহাটায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

সাতক্ষীরার আলিপুর ইউপি চেয়ারম্যান আঃ রউফ কর্তৃক ইসলামী আলোচক কবির বীন সামাদকে মাহফিলের স্টেজে গালি-গালাজ ও অপমান করার প্রতিবাদে এবং ভারতীয় মুসলিমদের ওয়াকফ আইনের প্রতিবাদ করায় হত্যা ও নির্যাতনের ঘটনায় দেবহাটায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) জুম্মা নামাজ শেষে দলমত নির্বিশেষে মুসল্লীদের অংশগ্রহনে পারুলিয়া সেড জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক প্রদক্ষিন করে সখিপুর বাজার হয়ে পারুলিয়া বাসস্টান্ডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পারুলিয়া সেড জামে মসজিদের ইমাম মুফতি আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন খেদমতে খলক ফাউন্ডেশনের দেবহাটা শাখার সমন্বয়ক আলহাজ¦ কারী ফজলুল হক আমিনী। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত ২৩ এপ্রিল আলিপুর চেকপোষ্ট মাদ্রসা ও মসজিদ কর্তৃক আয়োজিত জনপ্রিয় ইসলামী আলোচক ও শিল্পী কবির বিন সামাদ আমন্ত্রিত অতিথি ছিলেন। তিনি আলোচনা পেশ করার সময় চেয়ারম্যান আব্দুর রউফ আমন্ত্রিত আতিথি কবির বিন সামাদকে প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় মাহফিলের স্টেজে অশালীন ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, থাপ্পড় দিয়ে চোখ বাস্ট করে দেওয়া এবং মারতে উদ্ধত হয়। চেয়ারম্যান আব্দুর রউফ মাহফিল স্টেজে পরিকল্পিতভাবে কবীর বিন সামাদকে অপমান অপদস্ত করেছে। অনতিবিলম্বে ভূমি দস্যু রউফকে গ্রেফতার না করা হয় তাহলে আন্দোলন গড়ে তোলা হবে। রউফ চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন মুসল্লীরা।

একই রকম সংবাদ সমূহ

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ