বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি : অসহায় জনগন

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনগন অসহায় হয়ে পড়েছে। বিষয়টির দিকে নজর দিতে রাজগঞ্জবাসি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

রাজগঞ্জ এলাকার সাধারণ মানুষদের অভিযোগে জানাগেছে- মানুষের অতি ব্যবহৃত ভোগ্যপণ্যগুলো, এ বাজারের গুটি কয়েকজন বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করে মানুষদের জিম্মি করে রেখেছে। যার ফলে কয়দিন পরপর বিভিন্ন পণ্যের দাম বাড়তেই আছে। আর এর মাশুল গুণতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। এভাবে দাম বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রমশ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ফলে অসহায় হয়ে পড়েছে জনগন।

ব্যবসায়ীরা করোনা সংকট এবং আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কথা বলে সিন্ডিকেট করে ভোক্তাদের কাছ থেকে পণ্যের দাম বেশি নিয়ে ভোক্তাদের ঠকাচ্ছেন।
বর্তমান দেশ পরিচালনায় সফল সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার উদেশ্যে কিছু অসাধু ব্যবসায়ীরা ভোক্তাদের কাছ থেকে পণ্যের দাম বেশি নিয়ে তাদেরকে খেপিয়ে তুলছে। রাজগঞ্জ এলাকার সচেতন সমাজ বলেন- নিয়মিত বাজারে মনিটরিং ব্যবস্থা না থাকায়, ব্যবসায়ীরা অতিরিক্ত দামে দেদারছে পণ্য বিক্রি করছে।

খোঁজখবর নিয়ে জানাগেছে- রাজগঞ্জ বাজারে মাছ, মাংস, মুদিমাল, কাঁচা তরকারি, মিষ্টি, ফল-ফলাদি, প্রসাধনী, চাল, ডাল, তেল, ডিম, গরু-ছাগলের খাদ্যসহ যেনো সকল পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে। সাধারণ মানুষ কোনো রকম বেচে থাকার মতো করে পণ্যসামগ্রী কিনে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন।

করোনা মহামারীকালীন সময়ে বিগত দুই বছর ধরে মানুষের আয় রোজগার খুবই সীমিত হয়ে পড়েছে। মধ্যবিত্ত শ্রেণি থেকে শুরু করে সাধারণ মানুষ কোনোভাবে খেয়ে পড়ে জীবিকা নির্বাহ করছে। এ অবস্থায় কোনো প্রকার কারণ ছাড়াই যদি দফায় দফায় বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়তে থাকে, তাহলে জনগন যাবে কোথায়। রাজগঞ্জের সচেতন নাগরিক সমাজ বলেন- আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগনের সরকার। তাই জগগনের অসহায়ত্ব, দুর্দশা, দুর্দিনের কথা ভেবে উপজেলা প্রশাসন বিষয়টি নজরে নিয়ে অবশ্যই বাজার মনিটরিং করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা