শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে পান্নার হত্যার উদ্দেশ্যে নৃশংসতম হামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বিএনপির নৈরাজ্য সন্ত্রাস ও চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরান খান পান্নার উপর হত্যার উদ্দেশ্যে নৃশংসতম হামলার বিরুদ্ধে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে রাজগঞ্জ বাজারের জয় বাংলা চত্বরে চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান।

চলিুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- আহত ইমরান খান পান্নার পিতা মুক্তিযোদ্ধা মুজিবর রহমান খান, উপজেলার যুবলীগের আহ্বায়ক ও উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা আওয়ামীলীগ নেতা এড. বশির আহম্মেদ খান, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, আব্দুল আলীম জিন্নাহ, আওয়ামীলীগ নেতা প্রভাষক মিজানুর রহমান ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা প্রমুখ।

ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় এ অনুষ্ঠানে ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সরদার আলাউদ্দিন, শরিফুল ইসলাম চাকলাদার, যুবলীগ নেতা ইয়াহিয়া রাজু, ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ সহ ঝাঁপা ও ছালুয়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম
  • রেলপথের দুই পাশে ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে সবুজায়নের উদ্যোগ