শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজশাহীতে প্রাণিসম্পদ খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিভাগীয় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে প্রাণিসম্পদ খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিভাগীয় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সমাপনীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহায়তায় উন্নয়ন সংস্থা পরিপ্রেক্ষিত আয়োজিত এই কর্মশালায় রাজশাহী বিভাগের আট জেলার ৫০ জন গণমাধ্যম কর্মী ও প্রাণীসম্পদ কর্মকর্তারা অংশ নেন। কর্মশালায় এলডিডিপি প্রকল্প ও দেশের প্রাণীসম্পদ খাত তুলে ধরেন প্রকল্পের চীফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর ড. মো. গোলাম রব্বানী। প্রাণীসম্পদ খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা। এলডিডিপি প্রকল্প এবং গণমাধ্যমের জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ তুলে ধরেন প্রকল্পের পরামর্শক জিল্যু রহমান।

প্রাণীসম্পদ দফতরের বিভাগীয় পরিচালক ড. নজরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।

স্বাগত বক্তব্য রাখেন পরিপ্রেক্ষিত-এর নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীর। দেশের প্রাণীসম্পদ খাতের উন্নয়নে প্রাণীসম্পদ কর্মকর্তাদের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মেলবন্ধন চান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী