শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাশিয়ার তেল আমদানি বন্ধের প্রস্তাব দিলো ইইউ

ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে রাশিয়ার বিরুদ্ধে ষষ্ঠ দফার নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন।

আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে দেশটি থেকে আগামী ছয় মাসের মধ্যে অপরিশোধিত তেল এবং ২০২২ সাল শেষ নাগাদ পরিশোধিত তেল আমদানি বন্ধের প্রস্তাব দিয়েছে তিনি।

প্রস্তাবটি পাস হলে এটি হবে বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটের জন্য হবে একটি চরম মুহূর্ত। কারণ ইউরোপের বেশিরভাগ দেশই রুশ জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ফলে আমদানি নিষিদ্ধ হওয়ার আগেই জ্বালানির বিকল্প উৎস নিশ্চিত করতে হবে তাদের।

ইউরোপীয় কমিশনের প্রধান বলেন, ‘আমরা ছয় মাসের মধ্যে রাশিয়ার অপরিশোধিত তেল এবং চলতি বছরের শেষ নাগাদ পরিশোধিত পণ্যের সরবরাহ বন্ধ করে দেব। রাশিয়ার তেল আমদানির বিরুদ্ধে এটি হবে একটি পরিপূর্ণ নিষেধাজ্ঞা। সমুদ্রজাত ও পাইপলাইন, অপরিশোধিত এবং পরিশোধিত নির্বিশেষে রাশিয়ার কাছ থেকে সব আমদানির ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।’

এদিকে, ইউরোপের রুশ তেল আমদানি বন্ধের খবর ছড়িয়ে পড়তেই এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। এরই মধ্যে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম তিন শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৮ মার্কিন ডলার ছাড়িয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ