বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাশিয়ার আকাশসীমায় যুক্তরাজ্যের বিমান চলাচলে নিষেধাজ্ঞা

ইউক্রেনে রুশ অভিযান শুরুর কিছুক্ষণ পর থেকেই পশ্চিমা দেশগুলোর নেতারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। যুক্তরাজ্যও পাঁচটি রাশিয়ান ব্যাংকের সম্পদ জব্দ করেছে এবং সেসব ব্যাংককে যুক্তরাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা থেকে বাদ দিয়েছে।

এর প্রেক্ষিতে রাশিয়ার আকাশসীমায় যুক্তরাজ্যের সব ধরনের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনে রাশিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা অ্যারোফ্লোটের চলাচল নিষিদ্ধ করার পাল্টা পদক্ষেপ হিসেবে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাশিয়া এই সিদ্ধান্তের কথা জানাল।

রাশিয়ান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্যের সঙ্গে যুক্ত বা নিবন্ধিত সংস্থার মালিকানাধীন, ইজারা দেওয়া বা পরিচালিত বিমানের ফ্লাইট রাশিয়ার আকাশসীমা আর ব্যবহার করতে পারবে না।

যুক্তরাজ্যের অবন্ধুসুলভ সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপ হিসেবে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ সৈন্যরা। শুক্রবার ইউক্রেনের এক কর্মকর্তারা এ তথ্য জানান। তবে ইউক্রেন সেনারা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

আকস্মিক বন্যায় নেপালে মৃত্যু ১৯, নিখোঁজ ৩৮৪ পর্যটক

তিব্বত থেকে আসা আকস্মিক বন্যায় নেপালে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে এবংবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন

জাপানি ভাষা শিক্ষার মাধ্যমে দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে আন্তর্জাতিক মানেরবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল
  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের