মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নতুন হাই-কমিশনার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ভারতের নতুন হাই-কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে এই পরিচয়পত্র পেশ করেন তিনি।

২০১৯ সালের মার্চ থেকে ঢাকায় হাইকমিশনারের দায়িত্ব পালন করে আসা রীভা গাঙ্গুলী দাশের স্থলাভিষিক্ত হলেন বিক্রম দোরাইস্বামী।

১৯৯২ ব্যাচের কর্মকর্তা বিক্রম দোরাইস্বামী অতিরিক্ত সচিব হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংগঠন ও সম্মেলন বিভাগে দায়িত্ব পালন করে আসছিলেন।

এর আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বও সামলেছেন এই পেশাদার কূটনীতিক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব থাকার সময় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মিয়ানমার বিভাগে নানা দায়িত্ব পালন করেন দোরাইস্বামী। তিনি মন্ত্রণালয়ের সার্ক বিভাগের প্রধানের দায়িত্বও পালন করেন।

এর আগে গত ৫ অক্টোবর সকাল ১০টার দিকে নতুন ভারতীয় হাইকমিশনার আখাউড়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

সেদিন চেকপোস্টে তাকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মিজানুর রহমান ও আখাউড়া থানা পুলিশের ওসি রসুল আহমদ নিজামী।

ঢাকায় রওনা হওয়ার আগে আখাউড়ায় উপস্থিত সাংবাদিকদের দোরাইস্বামী বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে তিনি আনন্দিত। ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ বাংলাদেশ। ভারতে আমরা বাংলাদেশকে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মনে করি।

বাংলাদেশের সাথে আরও কীভাবে অংশীদারিত্ব বাড়ানো যায়, সেটি নিয়ে আমি কাজ করব।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম