বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিট ৪৯ তম বার্ষিক সাধারণ সভা-২০২১ ও নির্বাচন (২০২২-২০২৪) পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা জেলা ইউনিটের আয়োজনে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বাংলাদেশের মধ্যে আত্মমানবতার সেবায় ভাল কর্মকান্ড ও অসহায়দের পাশে থেকে সেবা করে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট প্রথম অবস্থানে আছে। যুব সদস্য ও স্বেচ্ছাসেবরা জীবনের ঝুকি নিয়ে দুর্যোগে অসহায় মানুষের পাশে সেবা করায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা অনেক পুরস্কার পেয়েছে।”

এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, কার্যনির্বাহী কমিটির সদস্য এস.এম শওকত হোসেন, শেখ হারুন উর রশিদ, মকসুমুল হাকিম, জ্যোৎ¯œা আরা, শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ আব্দুর রশিদ, নির্বাচন কমিশনার এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক আখতার হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন প্রভাষক শেখ শরিফুল ইসলাম, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের অফিস সহকারি মো. কামরুল ইসলামসহ আজীবন সদস্য এবং যুব সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ