বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মিটিং ও বৃক্ষরোপণ

রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টায় রোটারি ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন করা হয়।

পরে শহরের মুনজিতপুরস্থ হোটেল রাজ এর কনফারেন্স রুমে রোটারি ক্লাব অব সাতক্ষীরার নতুন সভাপতি রোটা: মোঃ আখতারুজ্জামান কাজল এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটা: সিএম নাজমুল ইসলামের সঞ্চালনায় রোটাবর্ষের প্রথম মিটিংয়ে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটা: পিপি হাবিবুর রহমান হাবিব, রোটা: আইপিপি এনছান বাহার বুলবুল, রোটা: পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটা: পিপি মাহমুদুল হক, রোটা: পিপি ওয়ালীউল্লাহ, ফারহা দীবা খান সাথী, রোটা: পিপি আশরাফুল করিম ধনী, রোটা: পিপি মাগফুর রহমান, রোটা: বিশ্বজিৎ সাধু, রোটা: নাসিমা খাতুন, রোটা: ডাঃ মোঃ নজরুল ইসলাম, রোটা: ইমদাদ হোসেন বাবু, রোটা: মোঃ নুরুল হক, রোটা: মোঃ শহীদুর রহমান, রোটা: এস এম মিজানুর রহমান, রোটা: গোলাম রসুল, রোটা: শেখ মাসুদ পারভেজ, রোটা: প্রিয়াঙ্কা বিশ্বাস,রোটার‍্যাক্টর কর্ণ বিশ্বাস কেডি, রোটার‍্যাক্ট সেক্রেটারি শেখ মেহেদী হাসান, রোটার‍্যাক্ট আব্দুল্লাহ আল মামুন, রোটার‍্যাক্ট আবুল হোসেন প্রমুখ।

এ সময় রোটারী ক্লাব অব সাতক্ষীরার সদস্য ও রোটার‍্যাক্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটা: মোঃ কামরুজ্জামান রাসেল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা ও রচনা প্রতিযোগিতা