শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রোটা বর্ষ-২০২২-২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ জুলাই) সকাল সাড়ে ৮টায় রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিস চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ ফারহা দীবা খান সাথী’র সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী রোটাঃ মো. মশিউর রহমান বাবু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটাঃ পাস প্রেসিডেন্ট ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ মো. নজরুল ইসলাম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রোটাঃ আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের উর্দ্ধতন সহ-সভাপতি রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র এ্যাসিসটেন্ট গভর্ণর রোটাঃ এনছান বাহার বুলবুল, সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মো. শাহাজান কবির, ইমিডিয়েট প্রেসিডেন্ট রোটাঃ শফিউল ইসলাম, রোটাঃ সৈয়দ হাসান মাহমুদ, রোটাঃ আশরাফুল করিম ধনি, রোটাঃ হাবিবুর রহমান হাবিব, রোটাঃ মাহমুদুল হক সাগর, রোটাঃ বিশ্বজিৎ সাধু, রোটাঃ মাগফুর রহমান, রোটাঃ অধ্যাপক ভূধর সরকার, রোটাঃ রেহেনা পারভীন মিনু, রোটাঃ মো. হাসিবুর রহমান রনি, রোটাঃ মনিরুজ্জামান টিটু, রোটাঃ শহিদুর রহমান, রোটাঃ মো. কামরুজ্জামান রাসেল, রোটাঃ আক্তারুজ্জামান কাজল, রোটাঃ মাহফুজা সুলতানা রুবি, রোটাঃ অলিউল্লাহ, রোটাঃ মিজানুর রহমান, রোটাঃ মো. নজরুল ইসলাম, রোটাঃ শামীমা পারভীন রত্না, রোটাঃ নাসিমা খাতুন, রোটাঃ মোস্তাফিজুর রহমান নাসিম, রোটাঃ মিজানুর রহমান রোটাঃ শেখ কামরুজ্জামান, রোটাঃ নুর মোহাম্মদ পাড়, মো. এবাদুল ইসলাম, শিমুন শামস্, রোটাঃ আনিছুর রহমান ও রোটাঃ নুরুল হক প্রমুখ। এসময় রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সদস্য ও রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন