বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রোহিঙ্গা ইস্যুর সমাধান কী তা আমি জানি না : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ নতুন করে আর একজন রোহিঙ্গাকেও নেবে না (আশ্রয় দেবে না) বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এটা খুব কঠিন সময়। আমাদের পলিসি হচ্ছে আমরা আর একটাও রোহিঙ্গা নেবো না। কিন্তু আমরা তো ওদের মারতে পারি না।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রোহিঙ্গারা আবারও বাংলাদেশে ঢুকছে- এ নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা খুব কঠিন সময়। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবস্থান নিয়েছে আমরা এদের নেবো না। কিছু কিছু (রোহিঙ্গা) যখন আসে তখন আমরা চেষ্টা করি তা ম্যানেজ করার।

তিনি বলেন, আমরা মিয়ানমার সরকারকে বলেছি তোমরা তোমাদের লোকগুলোর একজন কেউ পাঠাবে না। কিন্তু (বিষয়টি) তাদেরও ক্ষমতার বাইরে। ওখানে সংঘাত হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে ফেলছে, ভয়ে তারা (রোহিঙ্গারা) পালাতে চায়।

এ কে আব্দুল মোমেন আরও বলেন, রোহিঙ্গা ইস্যুর সমাধান কী এখনো তা আমি জানি না। আমাদের অগ্রাধিকার হচ্ছে তারা অবশ্যই তাদের দেশে ফিরে যাবে। আমাদের এক নম্বর অবস্থান তাদের প্রত্যাবর্তন করতে হবে।

মিয়ানমার বলেছে তাদের লোকগুলোকে নিয়ে যাবে। কিন্তু আজ ছয় বছর চলছে একটা লোককেও তারা নেয়নি। তাদের মধ্যে আন্তরিকতার অভাব আছে, কিন্তু আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আমার কাছে কোনো সমাধান নেই, যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।

প্রবাসীদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনেক সময় দেখা যায় প্রবাসীরা দেশের বাইরে থাকার সময় তাদের বাড়িঘর বেদখল হয়ে যায়। দেশে ফিরে এসব সম্পদের দখল নিতে গেলে তাদের বিরুদ্ধে মামলা করে দেওয়া হয়। আমরা জেলা প্রশাসকদের বলেছি এ ধরনের ভুক্তভোগীদের আইনগত সহায়তা দিতে।

তিনি বলেন, প্রবাসীদের অনেক জমি অনাবাদি হয়ে পড়ে রয়েছে। বিশেষ করে মন্ত্রী তার নির্বাচনী এলাকার কথা তুলে ধরে বলেন, সিলেটে এ রকম অনাবাদি জমির পরিমাণ বেশি। বেদখল হওয়ার আশঙ্কায় এসব জমি বর্গা দেওয়া হয় না। আমি জেলা প্রশাসকদের বলেছি সরকার যদি এখানে প্রকল্প করে তাহলে প্রবাসীরা জমি দেবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধভাবে বিদেশে গিয়ে অনেকে সমস্যায় পড়ছেন। আমরা জেলা প্রশাসকদের বলেছি সাধারণ মানুষকে সচেতন করতে। যাতে কেউ অবৈধভোবে বিদেশে গিয়ে নির্যাতনের স্বীকার না হন।

তিনি বলেন, চুয়াডঙ্গা এবং বান্দরবানের কিছু এলাকায় ভারতের ভিসা সংক্রান্ত জটিলতা রয়েছে। আমরা বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি। আশা করছি দ্রুত সময়ে এর সমাধান হবে।

এ কে আব্দুল মোমেন আরও বলেন, অনেক সময় ছোট ছোট উন্নয়ন প্রকল্প রয়েছে যা ওই অঞ্চলে বিশেষ প্রভাব ফেলছে। আমরা জেলা প্রশাসকদের বিষয়গুলো জানাতে বলেছি। যাতে বিশ্বের বিভিন্ন দেশে এটি প্রচার করা যায়। এতে দেশের ইজ্জত (সম্মান) বাড়ে।

মন্ত্রী বলেন, আমরা নতুন শ্রমবাজার খুঁজছি। রোমানিয়া এবং লিবিয়াতে শ্রমিক পাঠানোর বিষয়ে বিশেষ অগ্রগতি হয়েছে। রোমানিয়া ৩০ হাজার শ্রমিক নিতে চেয়েছে। আমরা জেলা প্রশাসকদের বলেছি যাতে স্থানীয়ভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়। এছাড়া পাসপোর্টে হয়রানি প্রতিরোধে জেলা প্রশাসকদের ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী