শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় কালবৈশাখী ঝড়ে আম চাষীদের ব্যাপক ক্ষতি

যশোরের শার্শায় অবশেষে বৈশাখ তার চোখ রাঙানো শুরু করেছে। দেখাতে শুরু করেছে তার ভয়াবহ রুপ। বৃহস্পতিবার শেষ বিকালে যশোরের শার্শা উপজেলায় কয়েক মিনিটের হালকা কালবৈশাখী ঝড়ে আমসহ কৃষকের সোনালী ফষল ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অধিকাংশ আমের বাগানে ঝরে পড়া আম দেখে মনে হয় আম দিয়ে প্রকৃতিতে চাদর বিছিয়েছে। অধিকাংশ বাগানের ছোট বড় আম পড়ে নষ্ট হয়ে গেছে। ঝরে পড়া আম দেখে মাথায় হাত উঠেছে এখানকার আম চাষিদের।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শার্শা উপজেলায় চলতি মৌসুমে ৯ হাজার হেক্টোর জমিতে আমের বাগান রয়েছে। এর মধ্যে উপজেলা ব্যাপী প্রায় সব বাগানে কালবৈশাখী হানা দিয়েছে।

উপজেলার বাগআঁচড়া এলাকার বাসিন্দা আম বাগান মালিক শাহাজাহান কবির জানান, বৃহস্পতিবার বিকালে ঝড়ে তার বাগানের বিভিন্ন জাতের আম পড়ে নষ্ট হয়ে গেছে। অধিকাংশ আম অপরিপক্ষ হওয়ার কারণে বাজারে বিক্রয় করা সম্ভব না। যে কারণে ব্যপক ক্ষতি হয়েছে আমাদের।

একই কথা জানান, শার্শা, বাগআঁচড়া, রামপুর এলাকার আম চাষিরা। তারা বলেন, গত কয়েক বছরে প্রচুর লোকসানের পর এবার স্বপ্ন ছিল আমের ভালো দাম পাব। কালবৈশাখী ঝড়ে অনেক আম পড়ে নষ্ট হয়ে গেছে।

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মন্ডল জানান, ঝড়ে এ উপজেলাতে আম চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। বাগানের অনেক আম ঝরে পড়ায় আম চাষিদের লোকসান হবে। কালবৈশাখী ঝড়ের কবলে যদি আম চাষিদের আর না পড়তে হয় তাহলে কিছুটা স্বপ্ন দেখবে চাষিরা।

একই রকম সংবাদ সমূহ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটেরবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা