শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় জোর করে জমি দখল করে ঘর নির্মানের অভিযোগ

যশোরের শার্শায় পৈত্রিক সম্পত্তি জবর দখল করে নির্মান কাজ করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে উক্ত জমিতে বিজ্ঞ আদালতের বিধিনিষেধ থাকলেও আইন অমান্য করে জমিতে বসত বাড়ী নির্মান করছেন সরজমিনে দেখা যায়।

শার্শা উপজেলা সদরের দক্ষিন বুরুজ বাগান গ্রামে এ ঘটনা ঘটে। এঅবস্থায় নিজেদের পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির প্রকৃত মালিক আমজেদ হোসেনের ছেলে নাজিম উদ্দিন ও আজিম উদ্দিন।

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, উপরোক্ত বিবাদী ০১। মিজানুর রহমান পিতা আনিছুর রহমান, একই এলাকার বাসিন্দা। বাদী নাজিমের সাথে বিবাদীদের সঙ্গে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

তারই ধারাবাহিকতায় যশোর বিজ্ঞ আদালতে একটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। মামলার প্রেক্ষিতে আদালত সংশ্লিষ্ট জায়গার ওপর বিধিনিষেধ প্রদান করলেও আইন অমান্য করে উক্ত সম্পত্তি জবরদখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মর্মে অভিযোগ দায়ের করেন। শুধু তাই নয় বিবাদীগণ ওই সম্পত্তি জোরপূর্বক জবর দখল করে বাড়ী নির্মাণ কাজ শুরু করেছেন ইতোমধ্যে।

এসময় কাজে বাধা দিলে বিবাদীরা বাদীপক্ষকে প্রভাব খাটিয়ে মারতে উদ্ধত হয় এবং অকাথ্য ভাষায় গালিগালাজ করে। অভিযোগ বলা হয় বাদীপক্ষ জমির দাবী করতে আসলে তাদের পরিবারের সকল সদস্যদেরকে মেরে ফেলার হুমকি দেয় বলে জানান নাজিম উদ্দিন।

মঙ্গলবার সকালে সরজমিনে গেলে দেখা যায় শার্শার দক্ষিন বুরুজ বাগান পুর্ব পাড়ায় রাস্তার পাশে সড়কের কোল ঘেঁষে দক্ষিন বুরুজবাগান একটি জমিতে বসতবাড় নির্মান কাজ চলছে।

তথ্যঅনুসন্ধানে জানা যায়, বিগত ২৫/০৩/২০১৯ ইং সালে ১ ও ২ নং বিবাদীর চাচাতো ভাই মিজানুর বাদীর দুই ভাই যথাক্রমে নাজিম ও আজিমের পিতা পৈত্রিক সম্পত্তি রেকর্ড থাকলেও তাদের অংশের জমি বুঝিয়ে না দিয়ে জবর দখল করে বাড়ী নির্মান করে যাচ্ছে। জমির দাগ নং ৫১৩০ ১ ও ২ নং বিবাদীগণ তাদের অংশ মোতাবেক জমি বাদেও বাদীর বাকি অংশ জমিতে জোরপূর্বক জবরদখল করে বাড়ী নির্মান করচ্ছে।

এমতাবস্থায় বাদী তার পৈত্রিক সম্পত্তি যেন বিবাদীরা না নিতে পারে সে কারণে উক্ত জমিতে ১৪৪ ধারা সহ বিজ্ঞ আদালত যেন ওই জমিতে বিধিনিষেধ আরোপ করেন তার জন্য বিজ্ঞ আদালতে সুবিচার পেতে আর্জি পেশ করেন।

বাদী নাজিম তার অভিযোগে বলেন, বর্তমানে বিবাদীগণ আমার পৈত্রিক সম্পত্তি জবরদখল করে বসত বাড়ী নির্মান করছে। এলাকার কিছু মাস্তান টাইপের লোকজন দিয়ে আমাকে ও পরিবারকে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। উক্ত জমিতে গেলে প্রাণে মেরে ফেলা সহ নানান রকম হয়রানি ও ক্ষতি করার চেষ্টা করছে। এ বিষয়ে গত ৬/০৩/২০২৩ ইং তারিখে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। বিষয়টি সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিবেন এমনটাই কামনা করছি।

এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে একটি অভিযোগ হয়েছে। থানা পুলিশ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজুবিস্তারিত পড়ুন

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক
  • প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • শার্শায় নির্যাতিতদের অভিযোগ নিতে এমপি’র ডিজিটাল উদ্যোগ