বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

শার্শায় উপজেলা প্রশাসন আয়োজোনে ঐতিহাসিক ৭ই মার্চ-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (৭মার্চ) সকালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে উপজেলা প্রশসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি।

ঐতিহাসিক ৭ই মার্চ স্বরণে প্রধান অতিথি বলেন, জাতির পিতার ৭ই মার্চের ভাষণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ। লেখক ও ইতিহাসবিদ জ্যাকব এফ ফিল্ডের বিশ্বসেরা ভাষণ নিয়ে লেখা গ্রন্থে এই ভাষণ স্থান পেয়েছে। অসংখ্য ভাষায় অনূদিত হয়েছে বঙ্গবন্ধুর এই ভাষণ। এটি ইউনেসকোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, যা গোটা দেশ ও জাতির জন্য অত্যন্ত গর্বের।

এসময় বিশেয অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া, শার্শা উপজেলা ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল্লাহ আল রাসেল, মৎস্য কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাম মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, শার্শা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ১০ নং শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর উদ্দীন তোতা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, নাভারন কলেজ ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান শান্তসহ অন্যান্য নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারী গন।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণে কিছুদিন সময়বিস্তারিত পড়ুন

প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য সুস্থ,বিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি