রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরের শার্শায় ১০০ বোতল ফেনসিডিলসহ আনিসুর রহমান (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরের দিকে কাশিপুর পূর্বপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক আনিসুর উপজেলার কাশিপুর গ্রামের খায়রুল হোসেনের ছেলে ও ডিহি ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক।

ডিবি পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ডিবি পুলিশ পরিদর্শক মাসুম কাজী, এসআই চন্দ্র কান্ত গাইন, এএসআই এসএম এরশাদ হোসেনসহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম শার্শা থানাধীন কাশিপুর পূর্বপাড়া শাহাজান এর বাড়ির সামনে তিন রাস্তার মোড় কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আনিছুর রহমানকে হাতেনাতে আটক করা হয়।

এ ব্যাপারে জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ