সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শা, বেনাপোল সীমান্তে সোনা, অস্ত্র ও মাদকের ব্যবসা জমজমাট!!

যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে জমকালো ভাবে সোনা, অস্ত্র ও মাদকের ব্যবসা চলছে। এসব কাজে তৎপর রয়েছে একটি শক্তিশালী চক্র।গড়ে উঠেছে বিশাল একটি সিন্ডিকেট। যারা থাকছে ধরা ছোয়ার বাইরে। পুলিশ, বিজিবি ও গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়েই চক্রটি দিনের পর দিন অস্ত্র সোনা ও মাদক পাচারে লিপ্ত রয়েছে। প্রধানত সোনা যাচ্ছে ভারতে, আর আসছে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও অস্ত্র।
এমনই অনুযোগ করেছেন স্থানীয় অনেকেই।

অপরদিকে, বেনাপোল ও শার্শা সীমান্তে গত আট মাসে ১৮ কোটি ২৭ লাখ টাকার অস্ত্র ও মাদক উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এসময় ব্যবসার সাথে জড়িত ৩১৮ জনকে আটক করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক সেলিম রেজা ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান এ ধরনের তথ্য দেন সাংবাদিকদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শার্শা সীমান্ত থেকে বিজিবি’র উদ্ধার করা অস্ত্র ও মাদকের মধ্যে রয়েছে ১৩টি বিদেশি পিস্তল, ২৪টি ম্যাগাজিন, ৫৮টি গুলি, ২৫.৪১ কেজি স্বর্ণ, ২০ হাজার ৮শ ২৭ বোতল ফেনসিডিল, ৫’শ ৪৭ কেজি গাঁজা, ৪’শ ৬ বোতল দেশি-বিদেশি মদ, ৫’শ ৬৭ পিস ইয়াবা, ও ৪০ গ্রাম হেরোইন। যার আনুমানিক মূল্য ১৭ কোটি ৭৫ লাখ ৪১ হাজার টাকা।

এসময় অস্ত্র ও মাদক চোরাচালানের সাথে জড়িত ২০৩ জনকে আটক করে বিজিবি।

অপরদিকে, বেনাপোল পোর্ট থানা পুলিশ ৩ হাজার ৬’শ ১৭ বোতল ফেনসিডিল, ১’শ ২৬ কেজি গাঁজা, ১৪’শ ৭৪ পিচ ইয়াবা, ৩০ লিটার মদ ও ৩০ গ্রাম হেরোইন। যার আনুমানিক মূল্য ২৭ লাখ ৩৬ হাজার ৫শ টাকা।
এসময় ১১৮ জনকে আটক করা হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিনই শার্শা ও বেনাপোল সীমান্ত থেকে সোনা অস্ত্র ও মদ উদ্ধার হচ্ছে। সেই সাথে আটক হচ্ছে আসামী। তার পরও থেমে নেই এসব ব্যবসা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, চোরাচালানের সাথে জড়িত মূল হোতারা নিজেরা চোরাচালানের মালমাল বহন করেনা। যার কারণে তাদেরকে হাতেনাতে আটক করা সম্ভব হয় না।

চোরাচালানের মালমালসহ বহনকারীরা আটক হলেও মালিকরা থাকে ধরা ছোয়ার বাইরে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন