শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় যুবলীগের বিক্ষোভ মিছিল

মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাতক্ষীরা জেলা ও সদর যুবলীগ।

সোমবার (২২ মে ) বিকালে জেলা যুবলীগ নেতা জাহিদ হোসেন বাপ্পী ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সাতক্ষীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতাকে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকে যুবলীগ নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হেসেন, গোলাম কিবরিয়া বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ইনজামামুল হক ইনজা, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, আগরদাঁড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুর রহমান, শিবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কাশেম, বাঁশদহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম রিপন, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক আজমির হোসেন বাবু, ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লিটন, বল্লী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান লাল্টু, যুবলীগ নেতা ফয়সাল ও শাহিনসহ শতাধিক যুবলীগ নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল শেষে যুবলীগ নেতাকর্মীরা সাতক্ষীরা পিএন স্কুলে জেলা আ’লীগের প্রতিবাদ সমাবেশে যোগদান করেন।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো