শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলা : দ্রুত বিচারের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন

২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে জামাত-বিএনপি’র ক্যাডার কর্তৃক বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ধর্ষিতা মাহফুজা খাতুনকে স্বচক্ষে দেখে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী দেশরত্ম শেখ হাসিনা এমপি সাতক্ষীরা থেকে যশোর যাওয়ার পথে তৎকালীন বিএনপির সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের নির্দেশে তাকে হত্যার উদ্দেশ্যে কলারোয়াতে রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়ি বহরের উপর গুলি ও বোমা হামলা করে। হামলার নির্দেশদাতা ও হামলায় অংশগ্রহণকারীদের নিন্ম আদালতের রায় বাস্তবায়ন ও পলাতক আসামীদের গ্রেফতার করে বিচারের দাবীতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হকের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জননেত্রী শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলায় হামলার নির্দেশদাতা ও হামলায় অংশগ্রহণকারীদের নিন্ম আদালতের রায় বাস্তবায়ন ও পলাতক আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।

মানবন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গনি, উপদেষ্টা এ্যাড. স.ম গোলাম মোস্তফা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডাক্তার মুনসুর আহমেদ, ত্রাণ ও পুনবাসন বিষয়ক সম্পাদক এডভোকেট আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক আফসার উদ্দিন, নির্বাহী সদস্য এ্যাড. জিয়াউর রহমান বাচ্চু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাছেরুল হক, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, সদস্য আসিফ সাহবাজ খান, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হাসান, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্মা, নির্বাহী সদস্য এস.এম শওকত হোসেন, শিমুন শামস, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, গণেশ চন্দ্র মন্ডল, মোস্তাফিজুর রহমান নাসিম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, পৌর আওয়ামীলীগ নেতা মাকছুদ খান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আনিছুর রহমান, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার প্রমুখ।

এসময় জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা