বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের আড়পাঙ্গাশিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ে দুর্যোগ বিষয়ক সচেতনতা মুলক মহড়া

বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশের বাস্তবায়নে বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ে দুর্যোগ বিষয়ক সচেতনতা মুলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় ইউএনঅপস এর মাধ্যমে স্পেন ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশের এর “দুর্যোগ ও জলবায়ুজনিত কারনে বাস্তুচ্যুত ব্যক্তিদের প্রতিকুল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা জোরদার করা” শীর্ষক প্রকল্পের আওতায় মহড়াটি অনুষ্ঠিত হয়। মহড়ায় এডুকো বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কাজী আব্দুল কাদির, সৈয়দা ইসরাত জাহান তানসু। উপকূলীয় এলাকার মানুষদের সচেতনতা বৃদ্ধির জন্য মহড়াটি পরিচালনা করা হয়। মহড়ার মূল উদ্দেশ্য হলো দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা ও মানুষদেরকে সচেতন করা যাহাতে এলাকায় ক্ষতির মাত্রা কমে আসে জীবনহানি না হয়। তার জন্য অত্র ইউনিয়নের সহস্রাধিক মানুষের উপস্থিতিতে মাঠ মহড়াটি অনুষ্ঠিত হয়।

প্রকল্প সমন্বয়কারী মথি মন্ডলের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মহড়ার সূচনা হয়। উক্ত মাঠ মহড়ায় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জিএম আব্দুর রউফ, ইউপি সদস্য মুকুন্দ কুমার, পাইক পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিল্লুর রহমান, সিডিজি সহ-সভাপতি জিএম আঃ হাকিম, সাংবাদিক আব্দুল হালিম, আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ মন্ডল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত মাঠ মহড়ায় সভাপতিত্ব করেন আড়পাঙ্গাশিয়া পি এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সৌমিত্র জোয়ারদার। উক্ত মহড়ার মাধ্যমে উপকূলীয় এলাকার জীবন-জীবিকা ও দুর্যোগের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি উপস্থাপন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনেরবিস্তারিত পড়ুন

  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়