শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের কাশিমাড়ী ইউপির ৩নং ওয়ার্ডের ভোট পুনরায় গননার দাবি

সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ী ইউপি নির্বাচনে ৩নং ওয়ার্ডের ভোট পুনরায় গননার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের মেম্বর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪ জন প্রার্থী।

৪ জনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নূরুল হক বলেন, আমরা শ্যামনগর উপজেলার ২নং কাশিমাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও একজন বিশেষ প্রার্থীকে বিজয় করার জন্য ৩নং ওয়ার্ডের গোবিন্দপুর এ এইচ মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের নিযুক্ত থাকা পুলিশ অফিসার, প্রিজাইর্ডিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনিয়মের অবতারনা করে। ভোটাররা সুষ্ঠু ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কিন্তু ভোট শেষ হওয়ার পর গননার সময় পূর্ব পরিকল্পিতভাবে অনিয়ম ও জালিয়াতির আশ্রয় গ্রহণ করেন ওই কর্মকর্তারা। ভোট গননার পূর্বেই আমাদের পোলিং এজেন্টদের কাছ থেকে জোর পূর্বক স্বাক্ষরে করিয়ে নেন এবং ভোট গননার পূর্বেই ওই প্রার্থীকে বিজয়ী ঘোষনা করেন। খবর পেয়ে আমরা ভোট গননায় অনিয়মের অভিযোগ তুলেই পুনরায় গননার দাবি জানালে সেখানে কর্মরত পুলিশ অফিসার অহিদুল ইসলাম (কালিগঞ্জ থানায় কর্মরত) আমাদের হুমকি প্রদর্শন করে আর গননার সুযোগ নেই বলে কেন্দ্র থেকে বের করে দেয়। পরবর্তীতে প্রিজাইডিং অফিসার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এইচ এম কামরুজ্জামানের কাছে ভোট পুনরায় গননার দাবি জানালেও তিনি নিরব ভ‚মিকা পালন করেন। ভোট গননার প্রায় ২ ঘন্টা পর ফলাফল সীটে স্বাক্ষর করে প্রিজাইডিং অফিসার। ভোট গননা সুষ্ঠ না হওয়ায় আমাদের পোলিং এজেন্টদের অনেকেই ফলাফল সীটে স্বাক্ষর করেননি। পরবর্তীতে পুলিশ অফিসার অহিদের চাপে কয়েকজন ফলাফল সীটে স্বাক্ষর করতে বাধ্য হন। কেন্দ্র থেকে আমাদের কাছে তিনটি ফলাফল সীট আসে। এর মধ্যে একটি চেয়ারম্যানের, একটি মহিলা মেম্বর এবং একটি মেম্বরদের ফলাফল সীট। কিন্তু দু:খজনক বিষয় হলো তিনটি ফলাফল সীটে গোবিন্দপুর এ এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটের সংখ্যা তিন রকমের। একটি সীটের ভোটের সংখ্যার সাথে অন্যটির কোন মিল নেই। উক্ত ওয়ার্ডে ৬ প্রার্থীদের মধ্যেই ৪ জনই পুনরায় ভোট গননার দাবি জানিয়েছেন। আমরা ৪জন প্রার্থী একসাথে বার বার প্রিজাইডিং অফিসারের কাছে অভিযোগ করলেও আমাদের দাবিকে উড়িয়ে দিয়ে পরিকল্পনা মাফিক আপেলের প্রার্থীকে বিজয়ী করিয়ে দেন।

তারা ৩নং ওয়ার্ডের ভোট পুনরায় গননার দাবিতে সাতক্ষীরা প্রশাসক, জেলা নির্বাচন অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো