শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে জেন্ডার সমতা ও জলবায়ু জোট গঠন

মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটি-ভিত্তিক জলবায়ু সহনশীল, নারীর ক্ষমতায়ন (ক্রিয়া) প্রকল্পের আওতায় সাতক্ষীরার শ্যামনগরে জেন্ডার সমতা ও জলবায়ু জোট গঠন করা হয়েছে।

শ্যামনগর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লিডার্স-এর নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) রণজিৎ কুমার বর্মনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ক্রিয়া প্রকল্প কর্মকর্তা সুলতা সাহা। ক্রিয়া প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান সভায় স্বাগত বক্তব্য রাখেন।

সভায় সকলের সম্মতিক্রমে স্থানীয় উন্নয়ন সংস্থা সিডিওকে সভাপতি, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থাকে সহ-সভাপতি, লিডার্সকে সদস্য সচিব ও নকশিকাঁথাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

সভায় আরও বক্তব্য রাখেন শ্যামনগর আতরজান মহিলা কলেজের সহকারী অধ্যাপক জনাব মানবেন্দ্র দেবনাথ, নকশি কাঁথার নির্বাহী পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী; শ্যামনগরের এনজিও সমন্বয়কারী ও সিডিও-এর নির্বাহী পরিচালক আল ইমরান, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো; মরমি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক প্রতিমা রানী মিস্ধসঢ়;ত্রী।
উপস্থিত অন্যান্য সংগঠনের প্রতিনিধিরাও তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

উল্লেখ্য, এই জোটের লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জেন্ডার রুপান্তরিত জলবায়ু কার্যক্রম গ্রহণ এবং তৃণমূল পর্যায়ে নারীনেত্রীদের অংশগ্রহণ বৃদ্ধি ও ক্ষমতায়নের অগ্রগতি ও সুরক্ষা নিশ্চিত করা।

সভায় অংশগ্রহণকারীগণ উক্ত জোটের মধ্য দিয়ে শ্যামনগরে নারীর ক্ষমতায়নে ও সুরক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা পালন করবে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ

বিশ্ব বাঘ দিবস ২০২৬ উপলক্ষে সুন্দরবন সংলগ্ন প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর সক্রিয়বিস্তারিত পড়ুন

  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ
  • নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ
  • শ্যামনগরে উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কমসূচি উদ্বোধন
  • শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
  • শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল, সেক্রেটারি আমিনুর
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত
  • শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’