বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে বাড়িঘর ভাংচুর ও নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরে প্রভাবশালী কর্তৃক এক আওয়ামীলীগ নেতার বাড়িঘরে অনাধিকার প্রবেশ করে হামলা, ভাংচুর, লুটপাট ও অর্থ আত্মসাত এবং নির্যাতনের অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শ্যামনগর উপজেলার হাওয়ালভাংগী গ্রামের মুহাঃ আহম্মদ আলী সরদারের ছেলে মাওঃ মুহাঃ ইসমাঈল হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ১০ নং আটুলিয়া ইউনিয়ন আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এবং আমার স্ত্রী রাশিদা পারভীন ইউনিয়ন মহিলা আ’লীগের সহ-সম্পাদক। পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ৩০ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নকিপুর (জাবাখালী) গ্রামের মৃত গোলাম মোস্তফা গাজীর ছেলে রেজাউল করিম, শাহিনুর রহমান শাহিন ও মিজানুর রহমান মিজান, রেজাউল করিমের ছেলে আসাদুল ইসলাম, দক্ষিন-পশ্চিম আটুলিয়া গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে আজগর হোসেন, হাওয়ালভাংগী গ্রামের মৃত খতিব সরদারের ছেলে আব্দুল হাই, রুহুল আমিন ও আব্দুল মাজেদ, মৃত রজব আলী গাজীর ছেলে আব্দুর রহিম, আব্দুর রহিম গাজীর ছেলে আব্দুর রউফ, জামাল হোসেন গাজীর ছেলে আশরাফ হোসেন আশা, মুসুর আলী গাজীর ছেলে সেলিম হোসেন, মৃত সাবুদ আলী গাইনের ছেলে সিরাজুল ইসলাম, আব্দুল হাই সরদারের ছেলে আলাউদ্দিন, সালাউদ্দিন, আজিজুল ইসলাম ও মফিজুল ইসলাম, আজিজুল ইসলামের ছেলে আশিকুর রহমান আশিক, রুহুল আমিন সরদারের ছেলে সাইফুল ইসলাম সোহাগ, আব্দুর রাজ্জাকের ছেলে আল আমিন, মৃত আছির সরদারের মেয়ে হালিমা (হালি), মৃত অহেদ বক্স সরদারের ছেলে আলিমুদ্দিন, রাজ্জাক গাইনের ছেলে উজ্জল ও আফজাল, জা বক্স গাইনের ছেলে রাজু ও সবুজ, জা বক্সের স্ত্রী তাহমিনা, হাবিবুর রহমানের স্ত্রী নুর জাহান, সাবুদ আলীর স্ত্রী ছকিনাসহ অজ্ঞাতনামা ২০/২৫ জন আমার বাড়িতে অনাধিকার প্রবেশ করে ভাংচুর ও লুটপাট চালায়। আমি বাধা দিতে গেলে অস্ত্র প্রদর্শন করে তারা আমাকে মারপিট করে। এসময় অস্ত্রের মুখে বাড়ির সবার জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে আত্মসাৎ করে। এঘটনায় ৪ আগষ্ট আমি বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি। তাদের বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ ও মামলা রয়েছে।

মাওঃ মুহাঃ ইসমাঈল হোসেন আরো বলেন, হামলাকারিরা অত্যান্ত দুধর্ষ ও সন্ত্রাসী প্রকৃতির। সাধারন মানুষকে তারা বিভিন্নভাবে হয়রানি করে থাকে। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় তারা আমাকে প্রকাশ্যে খুন জখমের হুমকি ধামকি দিচ্ছে। একই সাথে মিথ্যে মামলা দিয়েও হয়রানি করার হুমকি দিচ্ছে। ফলে তাদের ভয়ে আমি গত ১৪ আগষ্ট থেকে বাড়ি ছাড়া হয়ে পালিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। সম্প্রতি তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেটে আমার ছবিসহ আপত্তির মন্তব্য ছড়িয়ে দিচ্ছে। যা অত্যান্ত মান হানিকর।

তিনি উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক জীবনের নিরাপত্তা নিশ্চিত করে বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসাবে যাতে নিজ বাড়িতে ফিরতে পারেন তার প্রয়োজনী ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক