শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হয়রানি ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় এক ব্যক্তির সংবাদ সম্মেলন

উশৃঙ্খল চলাফেরা এবং মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় স্ত্রীকে তালাক দেওয়ায় তার মাদকাসক্ত ভাই ও তাদের ভাড়াটিয়া মাস্তান কর্তৃক খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাতক্ষীরা সদরের কাশেমপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র শাহীনুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন অসহায় ইজিবাইক চালক। আনুমানিক ৫ বছর পূর্বে পারিবারিকভাবে লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামের মৃত. আশরাফ হোসেনের কন্যা জেসমিন নাহারের সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পূর্বে জেসমিনের সাথে আমার প্রেমের সম্পর্ক থাকায় সে বিবাহের পর থেকে উশৃঙ্খল চলাফেরা করতে থাকে। এছাড়া যখন তখন আপত্তিকর পোষাক পরিধান করে হাটে-বাজারে চলাফেরা করে। তাকে বারবার সচেতন করার চেষ্টা করেও ব্যর্থ হই। ধীরে ধীরে আমি অবগত হই আমার স্ত্রীর দুই ভাই জাহাঙ্গীর ও জাকির অত্র এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। আর ওই ব্যবসার সাথে আমার স্ত্রীও জড়িত এবং আমাকেও মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য বলে। কিন্তু আমি তাতে রাজি না হওয়ায় সাংসারিকভাবে নানা সমস্যা সৃষ্টি করতে থাকে। একপর্যায়ে আমাদের একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। সন্তানের মুখের দিকে তাকিয়ে তার অনেক অত্যাচার নির্যাতন সহ্য করতে থাকি। কিন্তু সম্প্রতি আমার স্ত্রী আমার বৃদ্ধ পিতা-মাতাকে মারপিট করতে থাকে। গত কয়েকমাস পূর্বে পিতা-মাতাকে কিলঘুষি মেরে মারাত্মক আহত করে। আমি ইজিবাইক চালিয়ে সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরে এ বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে আমাকেও মারপিট করতে উদ্যত হয়। হাটে বাজারে প্রকাশ্যে আমাকে অপমানিত করে।

তিনি আরো বলেন, একজন পুত্র যদি জানতে পারে তার স্ত্রী পিতা-মাতাকে মারপিট করে, সেই পুত্রের কি আর পৃথিবীতে বেঁচে থাকার মত পরিস্থিত থাকে? একবার নয় একাধিকবার ওই স্ত্রী নামের কলঙ্ক জেসমিন আমার পিতা-মাতাকে মারপিট করেছে। এবিষয়ে তাকে নিয়ন্ত্রন করতে না পেরে তাকে তালাক প্রদান করি। সেসময় জেসমিন শিশু বিষয়ক কর্মকতার কার্যালয়ে অভিযোগ করে। সেখানে সন্তানের কথা চিন্তা করে আপোষের মাধ্যমে তাকে নিয়ে পুনরায় সংসার শুরু করি। কিন্তু আবারো পূর্বের ন্যায় পিতা-মাতাকে মারপিটসহ অত্যাচার শুরু করে। উপায়ন্তর হয়ে ২ সেপ্টেম্বর দেনমোহর, খোরপোষসহ সম্পূর্ণ আইন মেনে তাকে তালাক প্রদান করি। তালাকের বিষয়টি অবগত হয়ে আমার স্ত্রী জেসমিন এবং তার মাদক ব্যবসায়ী দুই ভাই জাহাঙ্গীর ও জাকির প্রকাশ্যে আমাকে খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে যাচ্ছে। শুধু তাই নয়, আমার সংসার পরিচালনার একমাত্র ভরসা ইজিবাইক চালানো। জেসমিনের মাদক ব্যবসায়ী দুই ভাই তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীদের বিভিন্ন মোড়ে দাঁড় করিয়ে রাখে। আমাকে পেলেই খুন জখমসহ হয়রানির চেষ্টা করছেন। তাদের ভয়ে আমি ঠিকমত ইজিবাইক চালাতে পারছি না।
উল্লেখিত জাহাঙ্গীর এবং জাকির কদমতলা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে। এমনকি তাদের মাতা রোকেয়া বেগমের নামেও মাদকের মামলা রয়েছে। একাধিবার পুলিশের হাতে আটকও হয়েছেন। যে কারণে তারা যে কোন আমার বড় ধরনের ক্ষতি করতে পারে। একদিকে ওই মাদকব্যবসায়ী পরিবারের কন্যাকে বিবাহ করে আমার জীবন, আমার পরিবার দিশেহারা হয়ে পড়েছে। অন্যদিকে খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি। আমি বর্তমানে তাদের অত্যাচারে অতিষ্ট।

ওই মাদক ব্যবসায়ী পরিবারের কবল থেকে আমার একমাত্র পুত্র সন্তানকে উদ্ধার ও পরিবারের জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন