সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে মিথ্যা ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আসন্ন ইউপি নির্বাচনে প্রতিদ্ব›িদ্ব ভেবে দুইবারের সফল মেম্বরের জনপ্রিয়তায় ঈষান্বিত হয়ে একাধিক মামলার আসামী গাবুরার রাজ্জাক কর্তৃক মিথ্যা ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্যামনগরের গাবুরা ডুমুরিয়ার মৃত গহর আলী গাজীর ছেলে জিএম আবিয়ার রহমান।

লিখিত বক্তেব্যে তিনি বলেন আমার পিতা মরহুম গহর আলী গাজী গাবুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের টানা ৪ বারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। তারপুত্র হিসেবে আমিও টানা দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসিতেছি। দুইবার ইউপি সদস্য হওয়ার সুবাদে এলাকার মানুষের সুখে দু:খে পাশে দাড়ানোর কারনে ইউনিয়নের মানুষের সাথে আমার আন্তরের সম্পর্ক তৈরি হয়েছে। ফলে এবার ইউপি চেয়ারম্যান হিসাবে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি ছাত্রজীবন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। সে কারণে আগামী নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা আমার রয়েছে। আমার জনপ্রিয়তা ঈষান্বিত হয়ে স্থানীয় আওয়ামীলীগের এক নেতা সামাজিকভাবে হেয় এবং বিতর্কিত করতে তার আতœীয় ও সহযোগীদের দিয়ে আমার বিরুদ্ধে গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। যাতে নৌকা প্রতীক বা আওয়ামীলীগের সমর্থন আমি না পেতে পারি। এর জের ধরে তার আতœীয় ৯নং সোরা গ্রামের মৃত. মোক্তার ঢালীর পুত্র আব্দুর রাজ্জাক কে দিয়ে গত ২৩/১১/২০২০ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবে একটি মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করিয়েছে।

তিনি আরো বলেন, আব্দুর রাজ্জাক এসএ ১২৭ খতিয়ানে ২৯.৫ একর জমি খাস খতিয়ানের দাবি করে তাদের জমি দখলের এ মিথ্যা অভিযোগ তুলেছে যার কোন ভিত্তি নেই। প্রকৃতপক্ষে উক্ত সম্পত্তি যা রিসিভার সূত্রে মালিক মেহনাত সন্যাল এর নিকট থেকে ১৯৬৮ সালে আমার পিতা মরহুম গহর আলী দিং ক্রয় সূত্রে ২৬.২৩ একর জমির মালিক হন। যা আমার জন্মের পূর্ব থেকে আমার পরিবার ভোগদখল করে আসছে। গাবুরায় আমার এবং আমার পরিবারের সদস্যদের যথেষ্ট সুনাম রয়েছে। জনপ্রিয়তায়ও এগিয়ে আছি। আমার এ জনপ্রিয়তায় ঈষান্বিত হয়ে ওই মহলটি এধরনের মিথ্যা নাটক সাজিয়ে সামাজিকভাবে হেয় করার পায়তারা চালাচ্ছেন। এছাড়া ওই অভিযোগকারী আব্দুর রাজ্জাক হত্যাসহ একাধিক মামলার আসামী। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দেশ্যে আমার বিরুদ্ধে এধরনের কাল্পনিক অভিযোগ উত্থাপন করে নৌকা প্রতীকের মনোনয়ন বঞ্চিত করার চেষ্টা চালাচ্ছেন।

তিনি উক্ত মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আব্দুর রাজ্জাকসহ তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন