বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্রমিকদের ২৫ রমজানের মধ্যে বেতন-বোনাসের দাবি বাংলাদেশ ন্যাপের

অর্ধেক নয়, শ্রমিকদের ২৫ রমজানের মধ্যে পুরো বেতন-বোনাস ও বস্তিবাসীদের ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।

মঙ্গলবার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, দেশে সাধারণ মানুষের মধ্যে বস্তিবাসীরা সবচেয়ে কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করে। কারণ তাদের তেমন কোনো আয় থাকে না।

তাই সরকারের দেওয়া ‘ফ্যামিলি কার্ড’ ঈদের আগেই সব বস্তিবাসীদের বিতরণ করা উচিত।
২৫ রমজানের মধ্যে দেশের সব শ্রমিক ও কর্মচারীদের চলতি মাসের বেতন ও ঈদ বোনাস দেওয়ার দাবি জানিয়ে ন্যাপের দুই নেতা বলেন, সরকার ও গার্মেন্টস মালিকরা একযোগে শ্রমিকদের ওপর চড়াও হয়েছে। এপ্রিল মাসের ১৫ দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এটি অমানবিক ও শ্রমিকের স্বার্থবিরোধী।

‘করোনা মহামারির পরে শ্রমিক-কর্মচারীরা এমনিতেই দিশেহারা। তার মধ্যে বর্তমান এই দুর্মূল্যের বাজারে দুবেলা দুমুঠো ভাত যোগাড় করাও অসম্ভব হয়ে পড়েছে। এর মধ্যে যদি মালিক পক্ষ শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে টালবাহানা করেন, তাহলে অসহনীয় কষ্টের মধ্যে পড়বে নিরীহ শ্রমিকরা। ’

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর