বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় মুগ্ধ সিঙ্গাপুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন-অগ্রযাত্রায় মুগ্ধ সিঙ্গাপুর। মঙ্গলবার বিকালে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ভবন ইস্তানায় সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালিমাহ্‌ ইয়াকুবের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সৌজন্য সাক্ষাতকালে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি একথা বলেন। সাক্ষাতকালে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি মায়ানমারের বাস্তুচ্যূত দশ লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয়দানের জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাস্তুচ্যূত রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মায়ানমারে ফিরিয়ে নিতে মায়ানমার সরকারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং সিঙ্গাপুর সরকারের সহযোগিতা কামনা করেন।

এছাড়া সেক্টোরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রস্তাবটি আসিয়ান-এর শীর্ষ পর্যায়ের সভায় উপস্থাপনসহ ইতিবাচকভাবে বিবেচনার জন্যে তিনি সিঙ্গাপুর সরকারের প্রতি অনুরোধ জানান। উভয় ক্ষেত্রেই সিঙ্গাপুর সরকারের সম্ভাব্য সকল সহযোগিতার বিষয়ে রাষ্ট্রপতি হালিমাহ্‌ ইয়াকুব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেন।

বাংলাদেশ-সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে বন্ধুপ্রতীম দু’দেশের সহযোগিতা ও যোগাযোগ আরো নিবিঢ় হবে বলে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। দু’দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ আরো বৃদ্ধির লক্ষ্যে দ্রুততম সময়ে একটি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণ ও স্বাক্ষর, সিঙ্গাপুরে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ, প্রবাসী শ্রমজীবীদের স্বার্থসংরক্ষণ, কৃষি, শিল্প, শিক্ষা, চিকিৎসা, জ্বালানী ও আইসিটিসহ বিভিন্ন খাতে প্রশিক্ষণের সুযোগ ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ড. মোমেন বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে ড. মোমেন সিঙ্গাপুরের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য তাকে আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, সিঙ্গাপুর সরকারের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন তিন দিনের সরকারি সফরে বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন।

একই রকম সংবাদ সমূহ

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে ভয়াবহ বন্যায় বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেনবিস্তারিত পড়ুন

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী