শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংবাদ সম্মেলনে কাঁচা মাছ চিবিয়ে খেলেন সাবেক মন্ত্রী!

সংবাদ সম্মেলনে কাঁচা মাছেই কামড় বসালেন সাবেক মন্ত্রী! আবার তা চিবিয়ে খাইয়ে দেখালেনও! তিনি শ্রীলঙ্কার সাবেক মৎস্য মন্ত্রী দিলীপ ওয়েড়ারাচ্চি।

মঙ্গলবার কলম্বোয় এক সংবাদ সম্মেলনে তার এই কীর্তি দেখে থ সকলেই। তবে বিশেষ একটি কারণেই এমনটা করেছেন এই সাবেক মন্ত্রী। আসলে করোনা মহামারিতে অন্য দিকগুলোর মতোই মৎস্যচাষেও মন্দা দেখা দেয়েছে।

সামুদ্রিক মাছের বিক্রি শ্রীলঙ্কায় এক ঝটকায় অনেকটাই কমে গেছে। আর সেই কারণে মাছের বিক্রি বাড়াতে এই অভিনব পন্থা বের করেন তিনি। বুঝিয়ে দিতে চান, মহামারিতেও সম্পূর্ণ সুরক্ষিত সামুদ্রিক মাছ। কাঁচাই যখন খাওয়া সম্ভব, তখন রেঁধে নিলে তো কোনও সমস্যাই থাকবে না।

গত মাসেই কলম্বোর সেন্ট্রাল ফিশ মার্কেটে করোনা সংক্রমণের আতঙ্ক ছড়ায়। বন্ধ হয়ে যায় মার্কেট। বিক্রি না হওয়া হাজার হাজার মাছ নষ্ট হয়ে যায়। চাহিদা না থাকায় এক ঝটকায় অনেকখানি কমে যায় মাছের দামও।

যার ফলে বিপুল ক্ষতির মুখে পড়েন মাছ ব্যবসায়ীরা। মাছ খেতে রীতিমতো ভয় পাচ্ছিলেন শ্রীলঙ্কাবাসীরা। সেই আতঙ্ক দূর করতেই আসরে নামেন সাবেক মৎস্য মন্ত্রী।
কাঁচা মাছে কামড় দিয়ে তিনি বলেন, “আমাদের মৎস্য ব্যবসায়ীরা মাছ বিক্রি করতে পারছেন না। কারণ, দেশবাসী মাছ খেতেই চাইছে না।

সেই জন্য এই মাছটা সঙ্গে এনেছি। দেখুন, এটা খেলে কোনও সমস্যা নেই। প্রত্যেককে অনুরোধ জানাব, সকলে যেন আগের মতোই মাছ খান। ভয়ের কোনও কারণ নেই। এর থেকে করোনা সংক্রমিত হবেন না। ’

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন