বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংবিধান ছুঁয়ে বিয়ে করলেন তারা!

এই বিয়েতে নেই কোনো শাস্ত্রজ্ঞ পুরোহিত, মন্ত্রোচ্চারণ। আগুনকে সাক্ষী রেখে সাতবার ঘোরা পাত্রপাত্রীর? না, তাও ছিল না। এই বিয়ের অভিনবত্ব হলো। ভারতীয় সংবিধানকে সাক্ষী রেখে বিয়ে করলেন দুজনে। ওড়িষার গঞ্জাম জেলায় বিয়ে হলো ২৯ বছরের বিজয় কুমার, ২৭ এর শ্রুতি সাক্সেনার।

বিজয় ওড়িষার বেরহামপুরের বাসিন্দা, শ্রুতি উত্তরপ্রদেশের মেয়ে। দুজনে কাজ করেন চেন্নাইয়ের এক বেসরকারি সংস্থায়। দেশের তিন ভিন্ন রাজ্যের মহাযোগ ঘটেছে বিয়েতে। হয়তো সেজন্যই ভারতবর্ষের মতো বৈচিত্র্যে ভরা দেশের মর্মবস্তুর আধার সংবিধানকে সাক্ষী রেখে শপথ নিলেন দম্পতি।

পাত্র শুধু পাত্রীর গলায় মালা পরিয়ে দিলেন, তারপরই সংবিধান ছুঁয়ে নতুন জীবনের শপথ নিলেন তারা। নবদম্পতি অতিথিদের আশীর্বাদ নিয়ে দামি উপহারসামগ্রীর বদলে রক্তদানের আবেদন করলেন। সেই আবেদন মেনে রিসেপশন স্থলের কাছেই বসল রক্তদান শিবির। মরনোত্তর দেহদানের শপথ নিতেও আবেদন করলেন আমন্ত্রিতদের।
বিজয়ের বাবা ড. মোহন রাও জানালেন, ২০১৯ সালে তার বড় ছেলেও পাত্রীপক্ষকে রাজি করিয়ে একই কায়দায় বিয়ে করেছিলেন। এবারও বিজয়ের পরিবার শ্রুতির অভিভাবকদের বুঝিয়ে সম্মতি নেন। ঠিক হয়, প্রচলিত হিন্দু ধর্মীয় রীতিনীতির বদলে সংবিধানের নামে নবদম্পতি শপথ নেবে বিয়েতে।

সূত্র : দ্য ওয়াল, হিন্দুস্তান টাইমস

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা