সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সদ্যপ্রয়াত আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদকের রুহের মাগফিরাত কামনায়

কলারোয়া রিপোর্টার্স ক্লাবে দোয়ানুষ্ঠান

সদ্য প্রয়াত সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসিন হোসেন বাবলুর রুহের মাগফিরাত কামনায় কলারোয়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বিশেষ দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বাদ আছর ক্লাবের নিজস্ব ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়াপূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন ক্লাবের অর্থ সম্পাদক মোস্তফা হোসেন বাবলু।

প্রয়াত সম্পাদক মহসিন হোসেন বাবলুর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে আলোচনা করেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা এ্যাড. আব্দুল্লাহিল হাবিব ও সিনিয়র সহ-সভাপতি এসএম জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ক্রীড়া-সংস্কৃতি ও সাহিত্য সম্পাদক আরিফুল হক চৌধুরী, নির্বাহী সদস্য গোলাম রসুল, জি.এম জিয়া প্রমুখ।

দোয়া পরিচালনা করেন ক্লাবের দপ্তর সম্পাদক, উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মুহা. আসাদুজ্জামান ফারুকী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১