বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘সমাজের আলো’র প্রতিবেদনের নিন্দা-প্রতিবাদ কলারোয়ার বিএনপি নেতা শেখ আব্দুল কাদের বাচ্চুর

কামরুল হাসান।। কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু ‘সমাজের আলো’ নামক অনিবন্ধিত একটি নিউজ পোর্টালের ফেসবুক বিষয়ে ভিন্নমত পোষণ করে বিবৃতি দিয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বিবৃতিতে প্রকাশিত ভিডিও প্রতিবেদনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি বলেন, সমাজের আলো নামক অনিবন্ধিত অনলাইন পত্রিকার কথিত সম্পাদক ও প্রকাশক ইয়ারব হোসেনের ফেসবুক পেইজে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন প্রতিবেদনটি তাঁর দৃষ্টিগোচর হয়েছে।

লিখিত বিবৃতিতে তিনি জানান, প্রতিবেদনে তাঁর ৩টি বাড়িও অঢেল সম্পদের কাল্পনিক, আজগুবি গল্প সাজানো হয়েছে।

শেখ আব্দুল কাদের বাচ্চু জানান, প্রকৃত সত্য হলো, দীর্ঘ ১২/১৩ বছর পূর্বে যখন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন তাদের প্রায় ৫ বিঘা পৈত্রিক ভিটার উপর তুলসীডাঙ্গা মডেল হাইস্কুলের পাশে থাকা তাঁর একটি জমি বিক্রি করে তিনি একতলা একটি বাড়ি নির্মাণ করেন। যেটির কাজ এখনো চলমান। প্রতিবেদনে তাঁর যে ৩টি বিলাসবহুল বাড়ির উল্লেখ করা হয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি বলেন, আমার নির্মাণাধীন বাড়িটি ছাড়া অন্য ২টি বাড়ির একটি আমার বাবার। যেটি নির্মিত হয় ১৯৭৫ সালে। তখন আমার বয়স মাত্র ৫ বছর। অন্য বাড়িটি আমার চাচার। আমার চাচা সরকারি কৃষি ব্যাংক কর্মকর্তা হিসাবে অবসরে যাওয়ার পর নির্মাণ করেন। যেখানে প্রত্যেকেই আলাদাভাবে বসবাস করেন। এছাড়া তাঁকে চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসাবে প্রচার করা হয়েছে, যা মোটেও সত্য নয়। তাঁর রাজনৈতিক জীবনে সুদীর্ঘ ১৫/১৬ বছর বিরোধী রাজনৈতিক দলের নেতা হিসাবে আওয়ামী লীগ সরকারের সাজানো নাশকতা মামলা ছাড়া কেউ কখনো চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসের অভিযোগ করেনি বা করতে পারেনি। শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার বিষয়টি মিথ্যা সাজানো মামলা হওয়ায় ইতিমধ্যে সেটি থেকেও আসামিরা বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন।

শেখ আব্দুল কাদের বাচ্চু তাঁর নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের জন্য কথিত সাংবাদিক ইয়ারবের কঠিন শাস্তি দাবি করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন