শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারি টাকার সুষম বন্টন নিশ্চিত করতে হবে: ঝিকরগাছায় নাসির উদ্দিন এমপি

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন বলেছেন, ‘দূর্গা পূজা উদযাপন উপলক্ষে সরকারি টাকার সুষম বন্টন নিশ্চিত করতে হবে। সঠিক খাতে ব্যয় করে তা উপজেলা পূজা উদযাপন কমিটির কাছে ভাউচারের মাধ্যমে প্রমান দিতে হবে। সরকারি একটি টাকাও অন্য কাজে ব্যবহার করা যাবে না।’

রবিবার সকাল ১০ টায় ঝিকরগাছা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে দুর্গাপূজার প্রস্তুতি ও আর্থিক অনুদান প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ বছর উপজেলায় ৪৩টি পূজা মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতি মন্দিরে সরকারি অনুদান হিসাবে ১৬,৫০০ (ষোল হাজার পাঁচশত) টাকা প্রদান করা হয়েছে।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক, ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।

অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল অধিকারী, সাধারণ সম্পাদক তড়িৎ কান্তি দাস সহ উপজেলার ৪৩টি পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক, সুধীজন এবং সাংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা