শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সশস্ত্র বাহিনী স্বাধীনতার প্রতীক, বিতর্ক নয় : হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, “আজকের এই সুদিনে যারা পরিবেশ নষ্ট করতে চায়, ভারতে বসে আমরা অবশ্যই তার বিচার চাই। কিন্তু ৫ তারিখে সেনাবাহিনীর ভূমিকা ছিল বলিষ্ঠ। তীব্র প্রতিক্রিয়ার কারণেই শেখ হাসিনা চলে যেতে বাধ্য হয়েছিল।”

মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে সাতক্ষীরা লেক ভিউ কনভেনশন সেন্টারে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী সর্বভৌমত্বের প্রতীক, স্বাধীনতার প্রতীক, বাংলাদেশের প্রতীক। সেই বাহিনীকে নিয়ে বাড়াবাড়ি না করে আমি মনে করি, এ বিষয়ে সতর্ক থাকা উচিত।”

বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি নেতা বলেন, “আমি অনুরোধ করবো, এ বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি না করে বরং বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে মনোযোগ দিতে হবে। প্রজন্ম থেকে প্রজন্মকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে।”

দেশের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, “চাকরি পাই না, মার্কেট পাই না, অর্থনীতির চাকা ঘোরে না, ব্যাংক দেউলিয়া, প্রশাসন ধ্বংস, পুলিশ ধ্বংস, বিডিআর ধ্বংস—সকল সেক্টর দেউলিয়া হয়ে গেছে। সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আবারও যদি সেই ষড়যন্ত্রের ফাঁদে আমরা পা দেই, তাহলে দেশের ভয়াবহ পরিস্থিতি মুক্তি পাবে না।”

তিনি আরও বলেন, “তাই সকলের প্রতি অনুরোধ থাকবে, দেশের জন্য সুন্দর ও সুষ্ঠু কিছু সংস্কার করে নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকারই এর সমাধান দিতে পারবে।”

জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের সাতক্ষীরা অঞ্চলের আহ্বায়ক শেখ সালাহউদ্দীনের সভাপতিত্বে ও সদস্য সচিব নাসির উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল কবির, এ, কে, এম ফারুক ফয়সল, মোঃ জিল্লুর রহমান, এইচ এম রহমাতুল্লাহ পলাশ, আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন, সাদিকুর রহমান মুন্না সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত