শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের উদ্যোগে গরীবদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি: আকবর আলী ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায় দারিদ্র এবং প্রতিবন্ধী মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ।

সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর ও মথুরাপুর গ্রামের অসহায় মানুষের মধ্যে ২৭ ডিসেম্বর শনিবার বিকালে দেবনগরে আকবর আলী ফাউন্ডেশন এর পরিচালক সমাজ সেবক ও সাংবাদিক আবু সাঈদ এর অর্থায়নে ও অত্র ফাউন্ডেশনের আয়োজনে কম্বোল বিতরণ করা হয়।

আকবর আলী ফাউন্ডেশন দীর্ঘ ১১ বছর ধরে সাতক্ষীরার নিপীড়ন, অসহায় ও দরিদ্র মানুষের জন্য বহুমূখী সেবা দিয়ে আসছে। তার মধ্যে উল্লেখযোগ্য গরীবদের মাঝে শীত বস্ত্র, গরীব রোগীর অর্থ সহায়তাসহ বাল‍্যবিবাহ এবং মাদক বিরোধী, নারী ও শিশু নির্যাতন, মানব পাচার প্রতিরোধসহ সাতক্ষীরার বিভিন্ন এলাকার মানুষের সকল পর্যায় সেবা প্রদান করছে।
প্রতি শীতের সময় প্রতিবন্ধী ও গরীবদের মাঝে আকবর আলী ফাউন্ডেশনের মাধ্যমে কম্বল বিতরণ করা হয় এবং তারই ধারাবাহিকতায় এবারও গরীব মানুষের জন্য এই উদ্যোগ নেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন আকবর আলী ফাউন্ডেশনের পরিচালক সমাজ সেবক আবুসাঈদ, সভাপতি রজব আলী, মাসুম বিল্লাহ, সমাজ সেবক লেয়াকাত আলীসহ এলাকার বিশিষ্ট ব‍্যাক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক