সাতক্ষীরায় আজহারীর মাহফিল, অনুমতি চেয়ে ডিসির কাছে আবেদন


জনপ্রিয় ইসলামি আলোচক ও হাসনাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শায়খ মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহর সাতক্ষীরায় আগমন উপলক্ষে আগামী ১৬ জানুয়ারি ইসলামী মাহফিল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন সম্মিলিত ওলামা মাশায়েখ ঐক্য পরিষদ, সাতক্ষীরা।
রবিবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখায় আবেদনপত্রটি জমা দেওয়া হয়। জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত না থাকায় তাঁর গোপনীয় শাখায় আবেদনপত্রটি জমা দেওয়া হয়েছে।
আয়োজকদের বক্তব্য, আগামী ১৬ জানুয়ারি ২০২৭, শনিবার, বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলার লাবসা জিরো পয়েন্ট সংলগ্ন উত্তর পাশের বিল এলাকায় মাহফিলটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের সমাগম হবে বলে তারা আশা করছেন।
আয়োজকরা জানান, বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি বিবেচনায় মাহফিলটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য জেলা প্রশাসন ও পুলিশের প্রয়োজনীয় সহযোগিতা প্রত্যাশা করছেন তাঁরা।
তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, মাহফিলে ৫ লাখ থেকে ১০ লাখ মানুষের সমাগম হতে পারে। জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সিসি ক্যামেরা, ড্রোন ক্যামেরা, ওয়াকিটকি ও এলইডি মনিটরের ব্যবস্থা রাখার কথাও জানান আয়োজকরা।
আয়োজকদের ভাষ্য, মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত পানি, অজু ও টয়লেটসহ স্যানিটেশন ব্যবস্থা রাখা হবে। নারী মুসল্লিদের জন্য পৃথক ব্যবস্থাপনারও পরিকল্পনা রয়েছে।
আয়োজকরা জানান, মাহফিলে প্রধান বক্তা হিসেবে ড. শায়খ মিজানুর রহমান আজহারী এবং অপর বক্তা হিসেবে মাওলানা মনিরুল ইসলাম মজুমদার উপস্থিত থাকার কথা রয়েছে।
মাহফিলটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেছেন আয়োজকরা।
আয়োজকদের পক্ষে সম্মিলিত ওলামা মাশায়েখ ঐক্য পরিষদ, সাতক্ষীরা-এর সভাপতি এস,এম,রুহুল্লাহ বিলালী ও সেক্রেটারি মাওঃ মনিরুল ইসলাম ফারুকী আবেদনটি করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের নবনির্বাচিত ইউনিয়ন আমীরদের শপথ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত ১৪টি ইউনিয়ন আমীরেরবিস্তারিত পড়ুন

উপকূল থেকে রাজধানী : সাতক্ষীরার শাকিলের মানবিক পথচলা
নিজিস্ব প্রতিবেদক : দক্ষিণ-পশ্চিমের প্রান্তিক জনপদ সাতক্ষীরা কেবল সুন্দরবনের সবুজ বেষ্টনী, চিংড়িবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অসুস্থ মর্জিনার বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ, দিলেন চিকিৎসা সহায়তা
সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা গ্রামের অসুস্থ ও অসহায়বিস্তারিত পড়ুন


