শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় উপকূলের জলবায়ু পরিবর্তনজনিত গবেষনা কেন্দ্রের যাত্রা শুরু

বাংলাদেশের উপকূলজুড়ে জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন ক্ষয়ক্ষতি এবং এখানকার মাটি, পানি ও প্রকৃতির নানা পরিবর্তনের ওপর গবেষনা ভিত্তিক কেন্দ্র স্থাপিত হয়েছে সাতক্ষীরায়। এরই সাথে এ অ লের ঘন ঘন দূর্যোগ এবং মানববসতি ও কৃষির ওপর যে প্রভাব পড়ছে তারও তথ্য উপাত্ত সংগ্রহ কেন্দ্র হিসাবে যাত্রা শুরু করলো গবেষনাকেন্দ্রটি।

রোববার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের বেসরকারি সংস্থা ‘লিডার্স’ এর ব্যবস্থাপনায় জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির ‘জ্ঞান ব্যবস্থাপনা কেন্দ্র’ নামের এই গবেষনা কেন্দ্রটি উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, বাংলাদেশের প্রাচীর খ্যাত সুন্দরবনের নানা তথ্য উপাত্ত, বনজ ও প্রানীসম্পদ, পানি ও অন্যান্য বিষয়ের ওপর গবেষনার পর্যাপ্ত সুযোগ থাকবে এখানে। এ অ লে বসবাসকারী পিছিয়ে পড়া মানুষ দুর্যোগের মুখে বারবার তাদের কৃষি, বসতবাড়ি, জীবন এবং সম্পদ হারাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, গবেষনায় প্রাপ্ত তথ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে। এর সাথে যুক্ত হয়ে দেশী ও বিদেশী আগ্রহী ব্যক্তিগন গবেষনায় মনোনিবেশ করলে তা উদ্ভাবনী কাজে যেমন ব্যবহৃত হবে তেমনি উপকূল সুরক্ষায়ও তা ভূমিকা রাখতে পারবে।

এর আগে জেলা প্রশাসক এই গবেষনা কেন্দ্রের সাথে যুক্ত হওয়া স্কুলকলেজের ছেলেমেয়েদের সাথে এক সমাবেশে মিলিত হন। এসময় জুম লিংকের সাথে সংযুক্ত হন শিশুদের নিয়ে গবেষনামূলক কাজ করা যুক্তরাষ্ট্র প্রবাসী অষ্টম শ্রেনীর ছাত্র মাহির জামান। এতে আরও যুক্ত হন কেনিয়ার সংসদ সদস্য জোসেফ নিয়ামগেসা ও যুক্তরাষ্ট্রের একজন সংসদ সদস্য অ্যান্থনি মেবেল ও স্কুলের প্রিন্সিপাল জেম ইয়াগন। জুমে যুক্ত হয়ে মাহির জামান এর আগে ১০টি সেশনের মাধ্যমে ছেলেমেয়েদের জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষন দেন।

বেসরকারি সংস্থা ‘লিডার্স’ এর সভাপতি অধ্যক্ষ বিধু¯্রবা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন পরিচালক মোহন কুমার মন্ডল, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবুজার গিফারী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ, অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন