ইসলামী সমাজকল্যাণ পরিষদে
সাতক্ষীরায় এতিম পরিবারের মাঝে খাবার বিতরণ


সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এতিম ও অসহায় পরিবারের মাঝে ত্রি-মাসিক শুকনো খাবারের প্যাকেজ বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় আয়োজিত এ মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, সদস্য মাওলানা মহিবুল্লাহ মুহিব এবং মিডিয়া সদস্য আব্দুল হাকিম ও মেহেদী হাসান শিমুল।
এ সময় ব্রহ্মরাজপুর ইউনিয়নের বড়খামার গ্রামের মৃত ইলেকট্রিশিয়ান সাইফুল ইসলামের এতিম শিশু কন্যা হালিমাতুল ছাদিয়া (৭)-এর হাতে ত্রি-মাসিক শুকনো খাবারের প্যাকেজ ও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, সাবান, ডিটারজেন্ট, বিস্কুট, আপেল, জুতা, পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য।
ইসলামী সমাজকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সংগঠনটির অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!
ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে মৌচাক সাহিত্যবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরী ও ঝাউডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, জরিমানা
সাতক্ষীরায় ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন


