বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের জীবনমান উন্নয়নে ‘ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরায় এসিড সারভাইভারদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক (এসবিজিএন) সদস্যদের জীবনমান উন্নয়নে ‘ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২৩-২৬ মার্চ ২০২৩ তিনদিন শহরের কাটিয়া আমতলা মোড়স্থ স্বদেশ’র হলরুমে একশনএড বাংলাদেশ’র সহযোগিতায় স্বদেশ’র বাস্তবায়নে অনুষ্ঠিত রিফ্রেসার্স প্রশিক্ষণে সদস্য মাছ চাষ, ছাগল পালন, সবজি চাষ, হাঁস-মুরগি ও কবুতর, উদ্যোক্তা উন্নয়ন ও বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং বর্তমানে উদ্যোক্তা হিসেবে কর্মরত ৮০ জন এসিড সারভাইভর নারী-পুরুষ ও শিশু অংশগ্রহণ করেন। এছাড়া এসিড সারভাইভর শিক্ষার্থীরা সমগ্র অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

রিফ্রেসার্স প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন একশনএইড বাংলাদেশ’র প্রকল্প সমন্বয়কারী শওকত আকবর ফকির ও ওম্যান রাইটস এন্ড জেন্ডার ইক্যুইটি প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার নুরুন নাহার। ২৬ মার্চ অনুষ্ঠানে সমাপনীতে প্রধান অতিথি ছিলেন স্বদেশ-সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। ‘ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণটি আয়োজনে সামগ্রিক সহযোগিতা করেন প্রোগ্রাম অফিসার (এসবিজিএন) ফারুক রহমান ও প্রোগ্রাম অফিসার (আইন সহায়তা) আজহারুল ইসলাম।

উল্লেখ্য, একশনএইড বাংলাদেশের সহযোগিতায় ও স্বদেশ’র বাস্তবায়নে ৮০ জন এসিড সারভাইভর নারী-পুরুষ বর্তমানে উদ্যোক্তা হিসেবে মাছ চাষ, ছাগল পালন, সবজি চাষ, হাঁস-মুরগি ও কবুতর, উদ্যোক্তা উন্নয়ন ও বাজারজাতকরণ বিষয়ে কাজ করছেন।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী